রাখি সাওয়ান্তের পোশাক বিপর্যয়! ওঁরই বন্ধুরা বলছেন ‘নাঙ্গুবাই’, দেখুন ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: নিখাদ বিনোদনে (Bollywood) আজকাল রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) জুড়ি মেলা ভার। তা সে বিগ বসের মঞ্চ হোক কিংবা মুম্বইয়ে পাপারাজ্জিদের ক্যামেরা, সব সময়েই রাখির আচরণ নজর কাড়ে অন্যভাবে। বিনোদনের শিরোনামে বরাবরই দেখা যায় তাঁকে। এব
শেষ আপডেট: 24 February 2022 11:17
দ্য ওয়াল ব্যুরো: নিখাদ বিনোদনে (Bollywood) আজকাল রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) জুড়ি মেলা ভার। তা সে বিগ বসের মঞ্চ হোক কিংবা মুম্বইয়ে পাপারাজ্জিদের ক্যামেরা, সব সময়েই রাখির আচরণ নজর কাড়ে অন্যভাবে। বিনোদনের শিরোনামে বরাবরই দেখা যায় তাঁকে। এবার সেই রাখি সাওয়ান্ত ক্যামেরার সামনে বেজায় অস্বস্তিতে পড়লেন। তা নিয়ে ঠাট্টা তামাশাও কম হল না।
ইউক্রেনে যুদ্ধের জেরে ব্যাপক বাড়ল সোনারুপোর দাম
সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, গোলাপি রঙের ছোটখাটো পোশাক পরে বেরিয়েছেন রাখি। কিন্তু সে পোশাক এতটাই ছোট যে নীচ থেকে স্পষ্ট দেখা গেছে তাঁর গোলাপি প্যান্টি। একটি অনুষ্ঠানে নাচ করছিলেন তিনি। ঘুরে ঘুরে কোমর দোলাতে গিয়েই বিপত্তি হয়। তবে তা হয়তো রাখি নিজে তখন খেয়ালও করেননি। কেবল ধরা পড়েছে ক্যামেরায়।
ভিডিওটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে
এরপর ওই ভিডিওতেই দেখা যায় একটি গাড়িতে বসে থিয়েটারে যাচ্ছেন রাখি। তাঁর সঙ্গে রয়েছেন ফ্যাশন কোরিওগ্রাফার রাজীব খিনচি। সেখানেই কথা বলতে বলতে আবার একবার দেখা যায় গোলাপি প্যান্টি। ওই মুহূর্তে রাখিকে খানিক অস্বস্তিতেও পড়তে দেখা যায়।
গতকাল আলিয়া ভাটের নতুন ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র টিকিট আগাম বুকিংয়ের জন্য থিয়েটারে গিয়েছিলেন রাখি। সেই পথেই এমনটা হয়েছে। শুক্রবার সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ছবিটি মুক্তি পাবে।
‘গাঙ্গুবাই’য়ের টিকিট কাটতে যাওয়ার পথে এমন অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে রাখিকে ঠাট্টা করতে ছাড়েননি তাঁর বন্ধু রাজীবও। রাখিকে ‘নাঙ্গুবাই’ বলেও ডাকতে শোনা যায় তাঁকে। যদিও গোটা বিষয়টিকে ঠাট্টার ছলেই নিয়েছেন রাখি, সব ইয়ার্কি হেসেই উড়িয়ে দিয়েছেন। নেটিজেনরাও ভিডিও দেখে হাসি চাপতে পারছেন না।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'