প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বসলেন রাজকুমার, এগিয়ে দিলেন আংটি, তারপর?
দ্য ওয়াল ব্যুরোঃ দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখা পালের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন রাজকুমার রাও (Bollywood)। সম্প্রতি তাঁদের আংটি বদলের ভিডিও সামনে এসেছে। আর তাতেই মজেছেন ভক্তরা।
সোনু সুদের বোন ভোটে দাঁড়াচ্ছেন! পাঞ্জাবের রাজনীতিতে চাপা গু
শেষ আপডেট: 14 November 2021 06:50
দ্য ওয়াল ব্যুরোঃ দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখা পালের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন রাজকুমার রাও (Bollywood)। সম্প্রতি তাঁদের আংটি বদলের ভিডিও সামনে এসেছে। আর তাতেই মজেছেন ভক্তরা।
সোনু সুদের বোন ভোটে দাঁড়াচ্ছেন! পাঞ্জাবের রাজনীতিতে চাপা গুঞ্জন অব্যাহত
ভিডিওতে দেখা গেছে পত্রলেখার সামনে হাঁটু মুড়ে বসে পড়েছেন রাজকুমার রাও। তারপর তাঁর দিকে এগিয়ে দিয়েছেন আংটি। পত্রলেখাও সঙ্গে সঙ্গে বসে পড়েছেন উল্টোদিকে। আংটি পরিয়ে দিয়েছেন রাজকুমারের আঙুলে। তারপর নিজের হাতও বাড়িয়ে দিয়েছেন। প্রেমিকার হাতে যত্ন করে আংটি পরিয়ে দিয়েছেন অভিনেতা।
জীবনের এই বিশেষ মুহূর্তে সাদা পোশাকে সেজেছেন রাজকুমার পত্রলেখা। পরনের কোট থেকে পায়ের জুতো সবটাই ছিল ধবধবে সাদা। খুশিতে ভেসেছেন দুজনেই।
https://twitter.com/htcity/status/1459579348483145732?t=-yk3X7B5JsF2XozJzpRCvA&s=19
২০১০ সাল থেকেই রাজকুমার রাও আর পত্রলেখা তথা অন্বিতা পালের সম্পর্কের সূচনা। সেই থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা। দিন যত এগিয়েছে সম্পর্ক দৃঢ় হয়েছে ততই। বলিউডের অন্যতম মিষ্টি যুগল হিসেবে বি-টাউনে তাঁরা চর্চিত। প্রিয় যুগনের এমন ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভিডিওটিকে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'