Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Bollywood Plastic Surgery: এত এত প্লাস্টিক সার্জারি বলিউডে! এই ১৫ নায়িকার সৌন্দর্যই কৃত্রিম, জানতেন?

দ্য ওয়াল ব্যুরো: লাইট, ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় অভিনেত্রীদের ঝকঝকে আউটফিট দেখে মুগ্ধ হন দর্শকরা। তাঁদের মসৃণ ত্বকে গ্ল্যামার যেন উপচে পড়ে (Bollywood Plastic Surgery)। সেসব দেখেশুনে কতই না সুন্দর লাগে! ইচ্ছে করে, আমিও যদি ওমন সুন্দর হ

Bollywood Plastic Surgery: এত এত প্লাস্টিক সার্জারি বলিউডে! এই ১৫ নায়িকার সৌন্দর্যই কৃত্রিম, জানতেন?

শেষ আপডেট: 31 May 2022 11:08

দ্য ওয়াল ব্যুরো: লাইট, ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় অভিনেত্রীদের ঝকঝকে আউটফিট দেখে মুগ্ধ হন দর্শকরা। তাঁদের মসৃণ ত্বকে গ্ল্যামার যেন উপচে পড়ে (Bollywood Plastic Surgery)। সেসব দেখেশুনে কতই না সুন্দর লাগে! ইচ্ছে করে, আমিও যদি ওমন সুন্দর হতে পারতাম! আমার মুখটা যদি এমন না হয়ে ঠিক ওইরকম সাজানো গোছানো পরিপাটি হত! না জানি কত ভাল হত তাহলে।

আরও পড়ুন: ধূমপানে ত্বকেরও বারোটা বাজছে! সুখটান নষ্ট করে দিতে পারে আপনার সৌন্দর্য

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় আমরা যাঁদের দেখি, যাঁরা টিভির পর্দায় কিংবা বক্স অফিসে রাজত্ব করেন তাঁদের অনেকেই কিন্তু নিজের ন্যাচারাল লুকে কাঁচি চালিয়ে দিয়েছেন। ক্যামেরার সামনে যাতে নিজেকে আরও ঝকঝকে আরও সুন্দর দেখায়, তাই আশ্রয় নিয়েছেন প্লাস্টিক সার্জারির (Bollywood Plastic Surgery)। কেউ কেউ প্রকাশ্যেই জানিয়েছেন প্লাস্টিক সার্জারির কথা। কেউ কেউ আবার কথা চেপে গেছেন। তবে গুজব তো আর থেমে থাকে না। বি-টাউনের অলিতে গলিতে কান পাতলেই শোনা যায় কোন নায়িকা প্লাস্টিক সার্জারি করে ঠিক কতখানি বদলে ফেলেছেন নিজের লুক। আজকের প্রতিবেদনে রইল তেমন ১৫ জন চর্চিত বলি-অভিনেত্রীর খোঁজ যাঁদের প্লাস্টিক সার্জারি নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া (Bollywood Plastic Surgery)

bollywood plastic surgery

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা কালে কালে হলিউডে পাড়ি জমিয়েছেন। বি-টাউনের ‘হটেস্ট ডিভা’র তকমা তাঁরই নামের সঙ্গে এঁটে রয়েছে বহুদিন হল। এক সময়ের মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কার শরীরের নানা প্লাস্টিক সার্জারির কথা শোনা যায়। নাক, ঠোঁট, গাল সবেতেই নাকি কৃত্রিমতার ছোঁয়া রয়েছে। যদিও এসব কোনওটাই স্বীকার করেননি তিনি।

অনুষ্কা শর্মা (Bollywood Plastic Surgery)

Anushka Sharma on lip job: I'm not going to lie and say I didn't  (Throwback) - IBTimes India

অনুষ্কা শর্মার ঠোঁট নিয়ে একসময় প্রচুর চর্চা হয়েছিল। তিনি প্রকাশ্যেই স্বীকার করেছিলেন ঠোঁটে লিপ এনহ্যান্সিং টুল ব্যবহার করেছেন। তাই তাঁর ঠোঁট বেশ খানিকটা ফুলে গিয়েছিল। ফোলা ঠোঁটে নতুন একটা লুক পেয়েছিলেন অনুষ্কা। এখনও সেই লুকে ইন্ডাস্ট্রিতে সোনা ফলাচ্ছে তাঁর কেরিয়ার।

বাণী কাপুর (Bollywood Plastic Surgery)

bollywood plastic surgery

‘শুদ্ধ দেশি রোম্যান্স’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা গিয়েছিল বাণী কাপুরকে। সেই বাণীই ‘বেফিকরে’তে রণবীর সিংয়ের বিপরীতে একেবারে বদলে গিয়েছিলেন। তাঁকে দেখে যেন চিনতে পারাই দায়। বলিউডে জোর চর্চা শুরু হয়েছিল ‘বেফিকরে’ ট্রেলার রিলিজের পর। কসমেটিক সার্জারি করে নিজের লুক বদলে ফেলেন বাণী। গাল, ঠোঁট, মুখের গড়নই বদলে গেছে এই অভিনেত্রীর।

শ্রুতি হাসান (Bollywood Plastic Surgery)

Shruti Haasan: There was a time I went crazy with lip fillers

কমল হাসানের মেয়ে শ্রুতি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও চেনা মুখ। তিনি সার্জারির মাধ্যমে নাকের গড়ন খানিকটা বদলেছেন। নিজেই সেকথা জানিয়েওছেন কোনও রাখঢাক না করে। তবে শ্রুতি বারবারই বলেছেন, নাকের এই সার্জারি তাঁর লুক বদলের শখে নয়, বরং শারীরিক সমস্যার কারণেই। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। তাই এই সার্জারি করতে হয়েছে। শ্রুতির ঠোঁটেও সার্জারি রয়েছে বলে অনেকে মনে করেন, তবে অভিনেত্রী নিজে সেই গুজব উড়িয়ে দিয়েছেন বারবার।

চোখ ভারী, জ্বালা, জল পড়ছে? একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছেন না তো

শ্রীদেবী (Bollywood Plastic Surgery)

শ্রীদেবীর জৌলুস বলিউডের বড়পর্দা মাতিয়ে রেখেছে বারবার। তাঁর রূপের ঝলকে একটা সময় মুগ্ধ হয়ে থাকতেন আট থেকে আশি সকলে। বয়স অনুযায়ী শ্রীদেবীকে অনেকটাই ইয়ং আর গ্ল্যামারাস মনে হত। আর তাঁর এই রূপ নাকি অজস্র প্লাস্টিক সার্জারির ফসল। নাক, মুখের পাশাপাশি বডি টাকিং প্রসিডিওরও নাকি করেছিলেন শ্রীদেবী তাঁর ৪০ বছর বয়স হয়ে যাওয়ার পর। যদিও অভিনেত্রী নিজে কখনও সেসব কথা স্বীকার করেননি।

শিল্পা শেট্টি (Bollywood Plastic Surgery)

Shilpa Shetty's Rare Pictures She Will Never Want You to See! - VeryFilmi

দেশের প্রথম সারির বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম শিল্পা শেট্টি। একের পর এক সুপারহিট ছবিতে তিনি কাজ করেছেন। এখন যখন কোনও পার্টিতে যান শিল্পা, কিংবা পর্দায় অভিনয় করেন, তাঁকে দেখে বোঝার উপায় নেই বয়স পঞ্চাশের কাছাকাছি পৌঁছে গেছে তাঁর। শিল্পা নিজেই খোলামেলাভাবে জানিয়েছেন তাঁর নাকে দুটি সার্জারি তিনি করিয়েছিলেন। নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য, বলিউডের চাকচিক্যের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই সার্জারি করিয়েছেন তিনি। সার্জারিতে শিল্পার নাক আগের চেয়ে আরও তীক্ষ্ণ হয়েছে।

ঐশ্বর্য রাই বচ্চন (Bollywood Plastic Surgery)

Aishwarya Rai Plastic Surgery | Plastic surgery, Bollywood actress without  makeup, Actress without makeup

তিনি প্রাক্তন মিস ওয়ার্ল্ড। বচ্চন পরিবারের এই ‘বিশ্বসুন্দরী’ বৌকে অনেকে মনে করেন ভারতের সেরা সুন্দরী। তবে প্লাস্টিক সার্জারি নয়ে অনেকসময়েই নানা বিতর্কে জড়িয়েছেন ঐশ্বর্য রাই। শোনা যায়, নোজ জব, লিপ ফিলার, ফেসিয়াল ফিলার এমনকি চিক ইমপ্ল্যান্টও নাকি করিয়েছেন ঐশ্বর্য। যখন বলিউডে প্রথম তিনি পা রেখেছিলেন, তখনকার তুলনায় পরের দিকের লুক এক্কেবারে আলাদা। তবে কখনও সার্জারির কথা স্বীকার করেননি তিনি।

নার্গিস ফকরি (Bollywood Plastic Surgery)

23 Bollywood before after ideas | bollywood, celebrities, plastic surgery

আমেরিকা’স টপ মডেলে নার্গিস ফকরি একসময় কনস্ট্যান্ট ছিলেন। ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘রকস্টার’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন নার্গিস। কেরিয়ারের প্রথমদিকে তাঁর ঠোঁট অনেক পাতলা ছিল। এখন শুধু ঠোঁটই নয়, নার্গিসের গোটা মুখটাই অনেক ভরাট মনে হয়।

অদিতি রাও হায়দারি (Bollywood Plastic Surgery)

Aditi Rao Hydari's beauty evolution will leave you shocked! | The Times of  India

অন্যান্যদের মতো বলিউডে অদিতি রাও হায়দারির দাপট তেমন বেশি নয়, তবে তাঁর রূপে মুগ্ধ অনেকেই। তিনি তাঁর নাকের গড়ন বদলে ফেলতে সার্জারি করেছেন। এখন তাঁর নাক আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ, টানটান হয়েছে।

ক্যাটরিনা কাইফ (Bollywood Plastic Surgery)

OMG! Did Katrina Kaif go under the knife? Botox has ruined her face, say  netizens

বলিউডের এই প্রথম সারির অভিনেত্রীর রূপে সকলেই মুগ্ধ। ক্যাটরিনা যেন দেশের জাতীয় ক্রাশ। তাঁর চেহারাতেও অনেক প্লাস্টিক সার্জারি রয়েছে বলে শোনা যায়। তবে ক্যাটরিনা নিজে কখনও স্বীকার করেননি। তাঁর পুরনো ছবির সঙ্গে এখনকার লুক মিলিয়ে দেখলে কিছু চেঞ্জ লক্ষ্য করা যায়। নাক আর ঠোঁটের পরিবর্তন চোখে পড়ার মতো।

কঙ্গনা রানাউত (Bollywood Plastic Surgery)

Bollywood actresses who have undergone Plastic surgery till

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউত। ‘গ্যাংস্টার’ ছবির হাত ধরে বি-টাউনে আত্মপ্রকাশ করেন তিনি। আগের চেয়ে কঙ্গনার ঠোঁট এখন অনেক ফোলা লাগে। মুখও আগের চেয়ে অনেক বেশি চোখা হয়েছে। আগে কঙ্গনার গালে টোল পড়ত না। এখন হাসলে তাঁর গালে টোল দেখা যায়। তবে কঙ্গনা নিজে বলেছেন তিনি কোনও সার্জারি করাননি। শেলফিশে তাঁর অ্যালার্জি রয়েছে। তাই মুখটা ওইরকম হয়।

প্রীতি জিন্টা (Bollywood Plastic Surgery)

Priyanka Chopra to Janhvi Kapoor - Biggest celebrity plastic surgery  disasters ever - IBTimes India

শোনা যায় প্রীতি জিন্টা বটক্স সার্জারি করিয়েছেন। সঙ্গে চিক ফিলারও করিয়েছেন গালে। প্রীতি নিজে অবশ্য কোনওটাই স্বীকার করেননি। তবে তাঁর পুরনো ছবি, নতুন ছবি দেখে বেশ কিছু বদল স্পষ্ট ধরা পড়ে।

জাহ্নবী কাপুর (Bollywood Plastic Surgery)

Did Janhvi Kapoor had Eyelid surgery (blepharoplasty) ?? She used to have  hooded eyes before but now her eyes looks so different :  r/BollyBlindsNGossip

মায়ের মতো শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরও প্লাস্টিক সার্জারি করে লুক বদল করেছেন বলে শোনা যায়। নাক, ঠোঁট আর থুতনিতে কিছু বদল চোখে পড়ে। আগে জাহ্নবীর নাক অনেকটা ছড়ানো ছিল। এখন তা অনেক সরু, অনেক শার্প। সবই রাইনোপ্ল্যাস্টির ফসল।

করিশ্মা কাপুর (Bollywood Plastic Surgery)

Shocking Plastic Surgeries Of Bollywood, Before And After Pictures Of  Actresses Who Went Under The Knife, Bollywood Plastic Surgeries Disaster -  Filmibeat

বলিউডের অন্যতম ঝলমলে অভিনেত্রী করিশ্মা। আজকাল তাঁকে আর পর্দায় দেখা যায় না, কিন্তু একসময় বক্স অফিস রীতিমতো শাসন করেছেন কাপুর খানদানের এই মেয়ে। শোনা যায়, নাক এবং ঠোঁট সার্জারি করিয়ে খানিক বদলেছেন করিশ্মা। তাতে সার্বিকভাবে তাঁর লুকেও বদল এসেছে বেশ খানিকটা।

বিপাশা বসু (Bollywood Plastic Surgery)

12 Bollywood Actress Plastic Surgery: Before And After Pictures - JanBharat  Times

বলিউডের বেঙ্গলি বিউটি বিপাশা। বটক্স, নোজ জবের মতো একাধিক কসমেটিক সার্জারি করিয়েছেন তিনি। সার্জারি তাঁর রূপকে এনে দিয়েছে আরও বেশি চমক।


```