Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড বাদশা! সব্যসাচীর পোশাকে কেমন লাগছিল শাহরুখকে?

যেদিন থেকে মেট গালায় শাহরুখ খানের ডেবিউর খবর সামনে এসেছে এবং ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নাম জড়িয়েছে, সেদিন থেকে ঠিক এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন তাঁর অনুরাগীরা।

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় বলিউড বাদশা! সব্যসাচীর পোশাকে কেমন লাগছিল শাহরুখকে?

শাহরুখ খান

শেষ আপডেট: 6 May 2025 10:27

দ্য ওয়াল ব্যুরো: যেদিন থেকে মেট গালায় শাহরুখ খানের ডেবিউর খবর সামনে এসেছে এবং ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নাম জড়িয়েছে, তখন থেকে ঠিক এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন তাঁর অনুরাগীরা। রেড কার্পেটে কিং খান কী পরবেন, কীভাবে সাজবেন সেদিকে ছিল সকলের চোখ।

এদেশে যখন মাঝরাত, নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ রাজার মতো এন্ট্রি নিলেন বলিউড বাদশা।  ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটা লাঠি এবং গলায় স্টেটমেন্ট নেক পিসেস। ৫৯ বছর বয়সি এই অভিনেতার দিক থেকে তখন চোখ সরানো অসম্ভব। 


```