Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৫-এ ষাটে পড়বেন তিন ‘খান’! প্রভাব পড়বে কি স্টারডমে! কী বলছেন প্রসেনজিৎ?

আগামী ১৪ মার্চ প্রথম ষাটের মাইলফলক প্রথম স্পর্শ করবেন আমির, তারপরে ২রা নভেম্বর শাহরুখ এবং একেবারে বছর শেষে  অর্থাৎ ২৭ ডিসেম্বর সলমন

২০২৫-এ ষাটে পড়বেন তিন ‘খান’! প্রভাব পড়বে কি স্টারডমে! কী বলছেন প্রসেনজিৎ?

শাহরুখ, সলমন, আমির এবং প্রসেনজিৎ

শেষ আপডেট: 7 January 2025 11:33

শুভঙ্কর চক্রবর্তী

আগামী ১৪ মার্চ প্রথম ষাটের মাইলফলক প্রথম স্পর্শ করবেন আমির, তারপরে ২রা নভেম্বর শাহরুখ এবং একেবারে বছর শেষে  অর্থাৎ ২৭ ডিসেম্বর সলমন (Shah rukh Khan Salman Khan Aamir khan)। তিন তারকা এখনও বলিউডে তাঁদের রাজত্ব অক্ষত রেখেছেন, কিন্তু ষাটে পা দেওয়ার পর কি তাঁদের স্টারডমে প্রভাব ফেলবে? কী মনে হয় ‘বন্ধু’ প্রসেনজিতের (Prosenjit Chatterjee) কাছে।

প্রথমেই মাথা নাড়লেন। ভাব যেন ‘ধুর! ধুর!‘ তারপর বললেন, ‘আমির আমার বন্ধু, শাহরুখ ভীষণ ক্লোজ, সলমনের সঙ্গে বন্ধুত্ব সেই লেভেলে হয়ে ওঠেনি। তবে ও চেনে আমাকে। আমি অজয়কেও কেন মিস আউট করব। যেভাবে ওঁরা নিজেদের মেন্টেন করেছে, বিশেষ করে আমির, ও আমার মতোই এক্সপেরিমেন্ট করে।

অনেকে বলেছে, শাহরুখের ছবি চলছে না, কত কিছু, কিন্তু যেভাবে ও ফিরে এল। ও যখন ফিরল রাজার মতো ফিরল। এই চ্যালেঞ্জ আমাদের জেনারেশনের কাছে রয়ে গিয়েছে। সলমনের একটা টিজার বেরিয়েছে। সিকন্দর। ওটা দেখে বোঝা যায়, এই যে অরা! বয়স কিস্যু নয়! তবে চল্লিশের পর আরও সতর্ক হতে হয়। ওরা সেটাই করছে...দিন যত যাচ্ছে আরও ভাল দেখাচ্ছে, ওঁদের’

প্রসঙ্গত, ২০২৫ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। ফিল্মমেকার পুলকিত দত্ত পরিচালিত এবং রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ ছবি এবং নীরজ পান্ডের সিরিজ ‘খাকি—দ্য বেঙ্গল চ্যাপ্টার’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ‘আমার এক রেলাবাজির চরিত্র রয়েছে, ছবিটি অগাস্টে রিলিজ করতে চলেছে।’


```