Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দ্রযানের চাঁদের মাটি ছুঁতে বাকি মাত্র কয়েক ঘণ্টা, উত্তেজনায় ফুটছে বলিউডও

দ্য ওয়াল ব্যুরো: ২৩ অগস্ট দিনটা হতে চলেছে ভারতের বিজ্ঞানচর্চার ইতিহাসে অন্যতম গর্বের একটি দিন। চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান ৩ (chandrayaan-3's Moon landing)। প্রখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে এই চন্দ্রযান-এর নাম রাখ

চন্দ্রযানের চাঁদের মাটি ছুঁতে বাকি মাত্র কয়েক ঘণ্টা, উত্তেজনায় ফুটছে বলিউডও

শেষ আপডেট: 23 August 2023 11:29

দ্য ওয়াল ব্যুরো: ২৩ অগস্ট দিনটা হতে চলেছে ভারতের বিজ্ঞানচর্চার ইতিহাসে অন্যতম গর্বের একটি দিন। চাঁদের মাটিতে পা রাখতে চলেছে চন্দ্রযান ৩ (chandrayaan-3's Moon landing)। প্রখ্যাত বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে এই চন্দ্রযান-এর নাম রাখা হয়েছে। প্রসঙ্গত, আগের বার অর্থাৎ ২০১৯ সালে অল্পের জন্য সফল ভাবে অবতরণ করতে পারেনি চন্দ্রযান। তবে এবার সেই সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে বিজ্ঞানীদের তরফে।

https://twitter.com/Riteishd/status/1694220959061049359
ইতিমধ্যেই সারা ভারতের বহু মানুষ উত্তেজনায় ফুটছেন চন্দ্রযান চাঁদের মাটিতে পা রাখার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন বলে। এই তালিকায় রয়েছে বলিউডও (bollywood is excited about chandrayaan-3's Moon landing)।

বলিউডের বহু তারকা সাগ্রহে অপেক্ষা করছেন সারা দেশের মানুষের সঙ্গে তাল মিলিয়ে চন্দ্রযানের চাঁদে অবতরনের দৃশ্য প্রত্যক্ষ করবেন বলে। কেউ কেউ শুভেচ্ছা জানিয়েছেন ইসরোকেও। এক্স হ্যান্ডলে অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই উত্তেজনার কথা তাঁরা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গেও।

এই তালিকায় রয়েছেন করিনা কাপুর। সম্প্রতি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা বলেন, 'ভারতীয়দের জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত হতে চলেছে। এই গর্ব প্রত্যেকেই তাঁর হৃদয়ে অনুভব করতে পারবেন। ভারতীয় হিসেবে আমরা সকলেই উৎসাহের সঙ্গে অপেক্ষা করছি সেই গর্বের মুহূর্তটার সাক্ষী হওয়ার জন্য।' করিনার কথায় বহু ভারতীয়র মতোই তিনি তাঁর দুই ছেলের সঙ্গে রুদ্ধশ্বাস এই মুহূর্ত উপভোগ করবেন টেলিভিশনের পর্দায় চোখ রেখে।

https://twitter.com/Its_Badshah/status/1694222479634620621

করিনার মতোই উত্তেজিত বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনও। তাঁর 'কৌন বনেগা ক্রোড়পতি'র সাম্প্রতিকতম পর্বে অভিনেতা বলেন, 'আগামীকাল যখন আকাশে চাঁদ উঠবে তখন সেই চাঁদের মাটিতে আমাদের দেশের পদচিহ্ন থাকবে।' অমিতাভের কথায়, কাল চন্দ্রযান তার মামার বাড়ি অর্থাৎ চাঁদমামার বাড়িতে পা রাখবে। অমিতাভের সুরে সুর মিলিয়েছেন ছেলে অভিষেকও। এই মুহূর্তকে অত্যন্ত গর্বের মুহূর্ত বলে বর্ণনা করে অভিষেকের বক্তব্য, তিনি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন ভেবেই মনে মনে গর্ব অনুভব করছেন। চন্দ্রযান নিয়ে উচ্ছ্বসিত মিঠুন চক্রবর্তীও। ইসরোকে এই অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। এছাড়াও বাদশা, রীতেশ দেশমুখ, শেখর কাপুর, হরিহরণ সহ আরও বহু তারকা এক্স হ্যান্ডলে চন্দ্রযানের সাফল্য কামনা করেছেন। সব মিলিয়ে গোটা দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার।

চাঁদের দক্ষিণ মেরু তেজস্ক্রিয় মৌলের ভাণ্ডার, ধুলোয় ধুলোয় ধাতু, শুধু জল খুঁজতে যাচ্ছে না চন্দ্রযান


```