Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

বলিউডের এই সেরা ৫ করওয়া চৌথ দৃশ্য একবার দেখলে ভোলার নয়

নয়ের দশক অথবা সহস্রাব্দের প্রথম দশকে বহু ছবিতে দর্শক দেখেছেন চালুনি দিয়ে চাঁদ দেখা এবং তারপর স্বামীর মুখ দেখার দৃশ্য। মূলত বলিউডের জন্যই বাংলায় পরিচিতি পায় করওয়া চৌথ। 

বলিউডের এই সেরা ৫ করওয়া চৌথ দৃশ্য একবার দেখলে ভোলার নয়

শেষ আপডেট: 1 November 2023 14:17

দ্য ওয়াল ব্যুরো: কার্তিক মাসের কৃষ্ণা চতুর্থীর দিনটি ভারতের বিভিন্ন প্রদেশের অবাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে ঘরের বউরা বিশেষ এক ব্রত পালন করেন স্বামীর মঙ্গল কামনায়। এই ব্রতর নাম করওয়া চৌথ। তবে বাঙালিদের মধ্যে এই ব্রতর নিয়ম না থাকলেও করওয়া চৌথ নামটি বা এর নিয়মকানুন কারও অপরিচিত নয়। নয়ের দশক অথবা সহস্রাব্দের প্রথম দশকে বহু ছবিতে দর্শক দেখেছেন চালুনি দিয়ে চাঁদ দেখা এবং তারপর স্বামীর মুখ দেখার দৃশ্য। মূলত বলিউডের জন্যই বাংলায় পরিচিতি পায় করওয়া চৌথ। 

বলিউডের সেরা ৫ করওয়া চৌথ দৃশ্যের মধ্যে প্রথমেই মনে পড়বে 'হাম দিল দে চুকে সনম' ছবির কথা। এই ছবিতে 'চাঁদ ছুপা বাদল মে' গানে সলমন এবং ঐশ্বর্যর দুর্দান্ত রসায়ন এবং লুকিয়ে চালুনির বদলে ঐশ্বর্যর ওড়না দিয়ে করওয়া চৌথ পালন করার দৃশ্য আজও যেন এভারগ্রিন। এই ফ্রেমের একেবারে বিপরীত ফ্রেম হিসেবে দেখা যায় অজয় দেবগণের সঙ্গে বিয়ে হলেও অখুশি ঐশ্বর্য বাধ্য হয়ে নিয়ম পালন করার সময়ে একবারের জন্যও তাকালেন না স্বামীর দিকে। 

'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবিতে রাজ-সিমরণের সেই বিখ্যাত দৃশ্যের কথা অনেকেরই মনে থাকার কথা যেখানে লুকিয়ে লুকিয়ে শাহরুখকে দেখেই উপোস ভাঙেন কাজল ওরফে সিমরণ। প্রসঙ্গত, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে এবং 'হাম দিল দে চুকে সনম' এই দু'টি ছবি দেখার পর থেকেই অবিবাহিত মেয়েদের মধ্যে প্রেমিকের জন্য ব্রত রাখার প্রচলন হয়। এর আগে পর্যন্ত এই ব্রত শুধুমাত্র বিবাহিত মহিলারাই পালন করতেন। 

বলিউডের করওয়া চৌথ মানেই তাতে নাচ গান ভরা জমজমাট একটা ব্যাপার। 'কাভি খুশি কাভি গম' ছবিতে নাচ গানের মধ্যেও এক এক জন মহিলার করওয়া চৌথ পালনের যে আলাদা রকম আবেগ এবং অনুভূতি তা এই ছবির মতো অন্য কোনও ছবিতে নেই বললেই চলে। বহু বছর পর শাশুড়ির থেকে সর্গি ((করওয়া চৌথে পাওয়া উপহার) পেয়ে কাজলের চোখেমুখে যে খুশির রেশ ছড়িয়ে পড়ে সে অনুভূতি যেন স্পর্শ করে দর্শককেও। 

'ইয়েস বস' ছবিতে করওয়া চৌথই ছিল শাহরুখ এবং জুহির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি অন্যতম উপায়। রাহুল যোশি ওরফে শাহরুখ কখনও ভাবতেই পারেনি যে তার বউ সীমা ওরফে জুহি তাঁর জন্য কখনও করওয়া চৌথ পালন করতে উপোস করবে। এখান থেকেই ছবি অন্য দিকে বাঁক নেয়। শুরু হয় দু'জনের প্রেমের কাহিনী। 

চার সন্তানের মধ্যে বাবা মা-কে নিয়ে সমস্যা হলেও মা বাবার মধ্যে যে সম্পর্কের বাঁধন অটুট থাকে তারই নিদর্শন 'বাগবান' ছবিটি। অমিতাভ হেমা দুই ছেলের কাছে আলাদা থাকলেও করওয়া চৌথের দিন ফোনের মাধ্যমেই স্বামীর গলা শুনে ব্রত পালন করেন হেমা। এই দৃশ্য বলিউডের আইকনিক করওয়া চৌথের দৃশ্যগুলির মধ্যে অন্যতম। 


```