Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কেমন আছেন সুভাষ ঘাই? 'অবস্থা স্থিতিশীল,' মেডিক্যাল বুলেটিনে জানাল হাসপাতাল

হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

কেমন আছেন সুভাষ ঘাই? 'অবস্থা স্থিতিশীল,' মেডিক্যাল বুলেটিনে জানাল হাসপাতাল

সুভাষ ঘাই

শেষ আপডেট: 8 December 2024 22:25

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতেই অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরা-সহ একাধিক সমস্যা দেখা দিয়েছিল। সে কারণেই তড়িঘড়ি ৭৯ বছর বয়সি পরিচালকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। রবিবার চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন পরিচালক। সুভাষ বহু আইকনিক সিনেমার জন্য পরিচিত। পরদেশ, তাল, বিধাতা, ইয়াদে সহ বহু সিনেমায় তিনি পরিচালক হিসেবে কাজ করেছেন।

এদিন হাসপাতালের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পরিচালকের ব্রেনের সিটি অ্যাঞ্জিওগ্রাম, চেস্ট এবং অ্যাবডোমেনের নানা পরীক্ষা করা হয়েছে। সোমবার অর্থাৎ আগামীকাল পিইটি-সিটি স্ক্যাম করানো হবে। সে গুলি ঠিক মতো না হলে বোঝা যাবে না পরিচালকের ঠিক কী সমস্যা হয়েছে।

এদিকে রবিবার একটু সুস্থ বোধ করতেই দুপুরে এক্স হ্যান্ডেলে নিজের স্বাস্থ্যের কথা জানান পরিচালক। তিনি পোস্ট করেন, ‘সত্যি আমার খুব ভাল লাগছে এটা জেনে যে আমার বহু শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার স্বাস্থ্যের জন্য চিন্তিত। সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি এখন ভালো আছি। শীঘ্রই দেখা হবে।’

পাশাপাশি পরিচালকের পরিবারের তরফে জানানো হয়েছে, এখনই চিন্তার কিছু নেই। প্রতিবছরের মতো এ বছরেও একটি বার্ষিক চেক আপ করান হয়েছে। পরিচালকের ব্যস্ততার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাতে একসঙ্গে সমস্ত পরীক্ষা হয়ে যায়।


```