Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বাড়ির দাম ১০০ কোটি, বলিউডের এই অভিনেত্রীরা কোটি টাকার বাড়িতে থাকেন

১০০ কোটিরও বেশি দামের বাড়ি আছে বলিউডের তারকাদের।

বাড়ির দাম ১০০ কোটি, বলিউডের এই অভিনেত্রীরা কোটি টাকার বাড়িতে থাকেন

শেষ আপডেট: 3 February 2024 16:24

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে জিনিসই মানুষের কাছে সবচেয়ে দামি। তা বলে ১০০ কোটির বাড়ি?


১০০ কোটিরও বেশি দামের বাড়ি আছে বলিউডের তারকাদের। তার দাম শুনলে আকাশ থেকে পড়তে বাধ্য। কারোর বাড়ির দাম ১৬০, কারোর আবার ২০০ কোটি। সাধারণ লোকেদের কাছে এত টাকার বাড়ি কেনা বিলাসিতা ছাড়া কিছু না। তবে যেমন ওজন তেমন ভোজন! যেহেতু বলিউড তারকাদের মাসের উপার্জন অনেক বেশি, তাই তাঁদের কাছে ১০০ কোটির বাড়িটা কিছুই না!

Priyanka Chopra  Nick Jonas to Shah Rukh Khan Bollywood celebrities who own ultraexpensive and luxurious homes worth...
প্রিয়াঙ্কা চোপড়া
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে তাঁদের এলএ-র বাড়ি থেকে বেরিয়ে জেতে হয়। জানান বাড়িটা বড় স্যাঁতস্যাঁতে ছিল। এই বাড়িটা ওঁরা কিনেছিলেন ২০১৯ সালে। তখন দাম ছিল ১৬৫.74 কোটি। এতে ছিল সিনেমা হল, খেলার জায়গা।

Priyanka Chopra  Nick Jonas to Shah Rukh Khan Bollywood celebrities who own ultraexpensive and luxurious homes worth...
দীপিকা পাডুকোন
শাহরুখ খানের মন্নতের পাশেই নতুন বাড়ি কিনেচেন দীপিকা। বলা হয় ওটা মুম্বই শহরের দামি জায়গাগুলোর মধ্যে একটা। সূত্রের খুর, কিছুদিনের মধ্যেই দীপিকা ও রণবীর ওই বাড়িতে বসবাস করতে শুরু করবেন। বাড়িটি ১১৯ কোটি দিয়ে কেনেন অভিনেত্রী। প্রায় বার হাজার স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির সঙ্গে ১৯টি গাড়ি রাখার জায়গাও রয়েছে।

Priyanka Chopra  Nick Jonas to Shah Rukh Khan Bollywood celebrities who own ultraexpensive and luxurious homes worth...

করিনা কাপুর খান
পতৌদি পরিবারের বউ করিনা। সইফ আলি খানের পতৌদি প্যালেসের কথা কে না জানে। 'অ্যানিম্যাল'-এর শুটিং-ও করা হয় এই প্যালেসে। দশ একরের এই বাড়ির দাম আজকের দিন প্রায় ৮০০ কোটি। 

তবে এটা ছাড়াও করিনার একটি বাড়ি রয়েছে। যেখানে ছেলে তইমুর ও জে-কে নিয়ে উনি থাকেন। চারতলা বাড়ির দাম ১০৩ কোটি। 

20 photos and videos take us inside Shilpa Shetty's Mumbai home |  Architectural Digest India
শিল্পা শেট্টি
স্বামী রাজ কুন্দ্রা ও দুই ছেলেমেয়ে বিহান ও সমিশার সঙ্গে জুহুতে থাকেন শিল্পা শেট্টি। এ বাড়ির দামও ১০০ কোটি। এতে আছে জিম, বাগান, ঘোড়ার বড় স্ট্যাচু, আরও অনেক কিছু। এছাড়াও ওঁদের বাড়িতে আছে দেখার মতো কিছু কিছু আর্ট কালেকশন।


```