Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার চেষ্টা! এতদিন পর সত্যিটা সামনে আনলেন রবিনা

নব্বইয়ের দশকে বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে রবিনার জুটি জনপ্রিয় হয়ে ওঠে। শুধুই স্ক্রিনে নয়, পর্দার পিছনেও তাঁদের প্রেমের সম্পর্ক নজরে আসে বলিপাড়ার।

অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার চেষ্টা! এতদিন পর সত্যিটা সামনে আনলেন রবিনা

ফাইল চিত্র

শেষ আপডেট: 1 October 2024 11:16

দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকে একাধিক হিন্দি ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। ঝুলিতে রয়েছে বেশ কিছু সুপারহিট ছবিও। সেই সময় বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে তিনিও ছিলেন। কথা হচ্ছে রবিনা টন্ডনের। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে একাধিকবার। 

যদিও তার যথেষ্ট কারণও ছিল। নব্বইয়ের দশকে বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে রবিনার জুটি জনপ্রিয় হয়ে ওঠে। শুধুই স্ক্রিনে নয়, পর্দার পিছনেও তাঁদের প্রেমের সম্পর্ক নজরে আসে বলিপাড়ার। ১৯৯৪ সালে ‘মোহরা’ ছবিটি বক্স অফিসে বিরাট সাফল্যের মুখ দেখেছিল। জানা যায়, সেই ছবি মুক্তির পরেই নাকি অক্ষয় এবং রবিনা সম্পর্কে জড়ান। 

তবে সম্পর্ক এবং বিচ্ছেদ, দুই নিয়েই বলিপাড়ায় চর্চা তুঙ্গে ছিল। বিচ্ছেদের পর রবিনার নামের সঙ্গে জড়িয়েছে নানা বিতর্কও। এক সাক্ষাৎকারে রবিনা বলেন, 'অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদের পর আমায় নিয়ে নানা গুজব ছড়ানো হয় বিভিন্ন জায়গায়। যদিও আমি কোনও দিনই সেই সব বিষয়ে মুখ খুলতে পছন্দবোধ করি না। এমনকি আমার দুই দত্তক কন্যাকে নিয়েও অনেক কথা রটানো হয়।'

সাক্ষাৎকারে বলি অভিনেতার সঙ্গে প্রাক্তন সম্পর্ক নিয়ে মুখ খোলেন রবিনা। তিনি বলেন, 'আমার মনে হয়েছিল দুই মেয়ে পূজা এবং ছায়াকে ভাল ভাবে বাঁচার সুযোগ দিতে পারব। তাই ২১ বছর বয়সে আমি ওদের দত্তক নিই আমি। এর সঙ্গে আমার প্রাক্তন প্রেমের কোনও সম্পর্ক নেই।'

অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদের পর রবিনা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, এমনটাও রটে বলিপাড়ায়। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদের পর নাকি আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম। এমনটা শুনতে হয়েছে আমায় বহুবার। এমনকি বিচ্ছেদের পরেই নাকি আমি দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিই। এই কথাগুলো একটাও সত্যি কথা না।'


```