Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ মমতা কুলকার্নির, সন্ধেয় পট্টাভিষেক! অভিনেত্রীর নতুন নাম জানেন?

একটা সময়ে বলিউডের অন্যতম ছবি 'করণ-অর্জুন'-এ শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মমতা কুলকার্নি। এবার সেই অভিনেত্রীই মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন।

মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ মমতা কুলকার্নির, সন্ধেয় পট্টাভিষেক! অভিনেত্রীর নতুন নাম জানেন?

মমতা কুলকার্নি

শেষ আপডেট: 24 January 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী মমতা কুলকার্নির সন্ন্যাস গ্রহণ করলেন। মহাকুম্ভে আজই সন্ধ্যায় হবে তাঁর পট্টাভিষেক। জানা গিয়েছে তিনি কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বরের দায়িত্ব সামলাবেন। 

একটা সময়ে বলিউডের অন্যতম ছবি 'করণ-অর্জুন'-এ শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মমতা কুলকার্নি। এবার সেই অভিনেত্রীই মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। তাঁর নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি।

  

৯০ দশকের সাড়া জাগানো অভিনেত্রী ছিলেন মমতা। একের পর এক সফল সিনেমায় অভিনয় করার পরেও ২০০০ সালে আচমকাই দেশকে বিদায় জানিয়ে বিদেশে চলে যান তিনি। ২০১৬ সালে ২০০০ কোটি টাকার মাদক মামলায় জড়িয়ে পড়েন মমতা।

অভিনেত্রীর চর্চিত-স্বামী (যদিও বিয়ে অস্বীকার করেন মমতা কুলকার্নি) ছিলেন আন্তর্জাতিক ড্রাগ লর্ড। ফলত মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল অভিনেত্রীরও। তার পরেই শেষ হয়ে যায় বলিউড কেরিয়ার।

একসময় টপলেস ছবি তোলার জন্য গ্রেফতার হতে হয়েছিল এই নায়িকাকে। শরীরের ওপরের অংশ বা বোতাম খোলা জিন্সের ছবি মুক্তি পেতেই ঝড় উঠেছিল বলিউডে। রীতিমতো ২০০০ টাকা জরিমানা দিয়ে সে সময় ছাড়া পেয়েছিলেন তিনি।

এছাড়াও চায়না গেট ছবির শুটিং চলাকালীন পরিচালক রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন মমতা। যদিও পরিচালক সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেন। এবার সেই বিতর্কিত অভিনেত্রী সন্ন্যাসিনী।


```