Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নায়িকা বেশিই লম্বা, হিরোর আদেশে 'ধুম ৩' থেকে বাদ পড়তে হয় দীপিকাকে

বলিপাড়ার সফল অভিনেত্রীদের মধ্যে তালিকার প্রথম সারিতেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। আর উপার্যনের দিক থেকেও স্থানটা কিছুটা একই রকম।

নায়িকা বেশিই লম্বা, হিরোর আদেশে 'ধুম ৩' থেকে বাদ পড়তে হয় দীপিকাকে

ফাইল চিত্র

শেষ আপডেট: 14 October 2024 14:07

দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়ার সফল অভিনেত্রীদের মধ্যে তালিকার প্রথম সারিতেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। আর উপার্যনের দিক থেকেও স্থানটা কিছুটা একই রকম। চলতি বছরে কেরিয়ারের ঝুলিতে পর পর দু’টি হাজার কোটি টাকার ছবি ‘জওয়ান’ এবং ‘পাঠান’ ভরে ফেলেছেন অভিনেত্রী। দু'টি ছবিই বক্স অফিসে বিরাট সাফল্যের মুখ দেখেছিল। 

শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেই দীপিকার কেরিয়ার শুরু। তবে বলিপাড়ার অন্য এক অভিনেতার জন্য তিনি একটি সুপারহিট ছবি থেকে বাদ পড়ে যান বলেই বলিপাড়া সূত্রে খবর। সেই ছবিতেও অভিনয় করতে দেখা যায় দীপিকার প্রাক্তন প্রেমিকের বান্ধবীকে। সেই চরিত্রই দীপিকা করার কথা ছিল। কিন্তু কে এই অন্য অভিনেতা?

বলিপাড়া সূত্রে খবর আমির খানের জন্য একটি সুপারহিট ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা। এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই স্বীকার করেছেন সেই কথা। নায়িকার গোড়ার দিকের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন সেই সাক্ষাৎকারে। তখনই তিনি জানান, কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য বলিপাড়ার এক খ্যাতনামী প্রযোজকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। 

দীপিকা ভেবেছিলেন সে ছবিতে অভিনয়ের সুযোগ পেলে তিনি তাঁর কেরিয়ারে কয়েক ধাপ সিঁড়ি উপরে চড়তে পারবেন। প্রযোজকও দীপিকাকে মুখ্যচরিত্রের জন্য পছন্দ করে ফেলেন। তবে সেই সুযোগে বাঁধা হয়ে দাঁড়ান ছবির অভিনেতা আমির খান। 

অভিনেত্রী সাক্ষাৎকারে বলেন, 'একটি সুপারহিট ছবির মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রযোজক ছবির নায়কের সঙ্গেও আলোচনা করতে চেয়েছিলেন একবার। তবে আমাকে ভরসা দিয়েছিলেন যে আমি যেন চিন্তা না করি। সেই ছবিতে আমিই অভিনয় করব।'

তিনি আরও বলেন, 'তারপরে বেশ কয়েকটা দিন কেটে যায়। আমি আর অন্য কোনও ছবির প্রস্তাব গ্রহন করি না। হঠাৎই প্রযোজক আমাকে ফোন করে না বলে দেন। কারণ জিজ্ঞাসা করায় তিনি জানান, ছবির অভিনেতা নাকি সে সময় মুম্বইয়ে ছিলেন না। বাইরে থাকার কারণে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অভিনেতা নাকি আমার সঙ্গে সেই ছবি করতে প্রস্তুত নয়।'

ছবির প্রসঙ্গে দীপিকা বলেন, 'আমি পরে জানতে পেরেছিলাম যে ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কইফ। অর্থাৎ আমার পরিবর্তে বেছে নেওয়া হয়েছে ক্যাটরিনাকে। কারণ নায়িকা হিসেবে আমি নাকি বেশিই লম্বা।'

সাক্ষাৎকারে ছবিটির নাম উল্ল্যেখ করেননি নায়িকা। তবে এই সাক্ষাৎকারের পরেই নেটিজেনদের বক্তব্য ছিল দীপিকা ‘ধুম ৩’ ছবির কথাই বলেছেন। তাঁদের কথায়, দীপিকাকে এই হিট ছবি থেকে বাদ দিয়েছেন ছবির অভিনেতা, বলিপাড়ার এক খান, বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান। তাঁকে বাদ দিয়ে ক্যাটরিনাকে পছন্দ করেন আমির নিজেই। 


```