
বলিউড অভিনেতা বিজয় ভার্মা
শেষ আপডেট: 29 March 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: সম্পর্কে (Romantice relationship) থাকলে তার প্রতিটা মুহূর্ত উপভোগ করে নেওয়া উচিত, এমনটাই মনে করেন বলিউড অভিনেতা (Bollywwod actor) বিজয় ভার্মা (Vijay Verma)। কিছুদিন আগেই অভিনেত্রী তামান্না ভাটিয়ার (Tamanna Bhatia) সঙ্গে তাঁর সম্পর্কে ইতি (Break up) টেনেছেন। সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে, সম্পর্কের নানা দিক নিয়ে হালকা মেজাজে আড্ডা দিতে দেখা গেল সবার সঙ্গে। জীবনের নানা বাধা সামলেও কীভাবে হাসিখুশি থাকা যায় সেই নিয়ে বলতেও শোনা গেল অভিনেতাকে।
সম্পর্ক কেমন হওয়া উচিত? এমন প্রশ্ন তাঁর দিকে উড়ে এলে তিনি খুব সহজেই আইসক্রিমের (Ice cream) সঙ্গে তুলনা টেনে আনলেন। অর্থাৎ সম্পর্ক তাঁর কাছে আইসক্রিমের নানা ফ্লেভারের (Ice cream flavours) মতো। কখনও মিষ্টি, কখনও বা নোনতা স্বাদ মিশে থাকে তাতে। বিজয়ের মতে, চলার পথে যা আসবে সবকিছুই মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে। প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু উপভোগ করার রয়েছে।
প্রসঙ্গত, তামান্নার সঙ্গে বিজয়ের সম্পর্ক যে এখন অতীত তা চলতি মাসের শুরুতেই খবরের শিরোনামে ছিল। যদিও দু’জনের কেউই অবশ্য সরাসরি সেই খবরে শিলমোহরে দেননি। সূত্রের খবর যে, তাঁদের মধ্যে আর কিছুই আগের মতো নেই। বরং সম্পর্ক থেকে সসম্মানে বেরিয়ে এসেছেন তাঁরা।
বলিউডের অভ্যন্তরে জোর জল্পনা, তামান্না এবং বিজয় আগেই বিচ্ছেদ মেনে নিয়ে নিজেদের জীবনে এগিয়ে গেলেও ভাল বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দু’জনেই আপাতত নিজেদের ব্যস্ত জীবনে মনোনিবেশ করেছেন।
২০২৩-এর বর্ষবরণের আগের পার্টিতে প্রথম বিজয়-তামান্নাকে একসঙ্গে দেখা যাওয়ার পর গুঞ্জন রটে যে তাঁরা ডেট করছেন একে অপরকে। তারপর বহু জায়গায় তাঁদের একসঙ্গে দেখাও যায়। ‘লাস্ট স্টোরি ২’-এর (Lust stories 2) প্রমোশনের সময় তাঁরা প্রকাশ্যে আনেন সম্পর্কের কথা।