সিদ্ধার্থ শুক্ল প্রয়াত, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলিউড তারকা
দ্য ওয়াল ব্যুরোঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড (Bollywood) অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidhharth Sukla)। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বি-টাউনে। বিগ বস ১৩-র বিজয়ী ছিলেন তিনি।
মাত্র ৪০ বছর বয়সেই নিভে গেল সিদ্ধ
শেষ আপডেট: 2 September 2021 06:45
দ্য ওয়াল ব্যুরোঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড (Bollywood) অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidhharth Sukla)। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বি-টাউনে। বিগ বস ১৩-র বিজয়ী ছিলেন তিনি।
মাত্র ৪০ বছর বয়সেই নিভে গেল সিদ্ধার্থ শুক্লর জীবনদীপ। জানা গেছে আগের দিন রাতে একটি ওষুধ খেয়েছিলেন তিনি। তারপর আর তাঁর ঘুম ভাঙেনি। ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বিগ বস জয়ী অভিনেতা, তাঁর এই অকালমৃত্যু মেনে নিতে পারছেন না অনুরাগীরা।
আরও পড়ুনঃ খেলরত্নের পরে অসমের জাতীয় উদ্যান থেকেও বাদ পড়তে চলেছে রাজীব গান্ধীর নাম
বলিউডে সিদ্ধার্থ শুল্কর পরিচিতি দীর্ঘ দিনের। কালার্স চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিক 'বালিকা বধূ'তে অভিনয় করেছিলেন তিনি। সেই থেকেই জনপ্রিয়তা পান। তারপর বলিউডে মোটামুটি পরিচিত মুখ ছিলেন সিদ্ধার্থ শুক্ল। 'সাবধান ইন্ডিয়া'র সঞ্চালক ছিলেন তিনি। 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এও তিনি সঞ্চালনা করেছেন। এছাড়া আলিয়া ভাট, বরুণ ধাওয়ান অভিনিত জনপ্রিয় ছবি 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া'তেও অভিনয় করতে দেখা গেছে সিদ্ধার্থকে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'