Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আলিয়ার সাফল্য দেখে হিংসায় ফেটে পড়ছেন সারা! বললেন, 'এত কম বয়সে জাতীয় পুরস্কার পেয়ে...'

প্রসঙ্গত, আলিয়া খুব কম বয়সে জাতীয় পুরস্কার পেয়েছেন। কন্যাসন্তান রাহার মা-ও তিনি।

আলিয়ার সাফল্য দেখে হিংসায় ফেটে পড়ছেন সারা! বললেন, 'এত কম বয়সে জাতীয় পুরস্কার পেয়ে...'

আলিয়া ভাত-সারা আলি খান

শেষ আপডেট: 27 March 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী (Bollywood actor) সারা আলি খান (Sara Ali Khan) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বীকার করলেন তিনি একসময় তাঁর সমসাময়িক প্রতিযোগী আলিয়া ভাটের (Alia Bhatt) কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে ঈর্ষান্বিত (Jealous) বোধ করতেন। প্রসঙ্গত, আলিয়া খুব কম বয়সে জাতীয় পুরস্কারও (National Award) পেয়েছেন। সেই সময়ে সারার মনে হয়েছিল মাতৃত্বের (Motherhood) সঙ্গে সঙ্গে আলিয়া যেভাবে চারদিক সামলে চলছেন, তাতে তো তাঁর জীবনে সব পাওয়া হয়ে গেছে।

পরে যদিও সারার সেই ভুল ভেঙেছে। বুঝতে পেরেছেন সবার মতো আলিয়ার জীবনেও নানা বাধা এসেছে নিশ্চয়ই। আরও মানবিক হয়ে ভাবা উচিত ছিল মনে করেন সারা। 

সারা বলেন, ‘আলিয়া যখন জাতীয় পুরস্কার পান, আমার মনে হয়েছিল, ‘আলিয়া তো সব পেয়েই গেছেন। তাঁর একটা বাচ্চাও আছে। জীবনে তো তাঁর সবই পাওয়া হয়ে গেছে।’ কিন্তু এটা তো ঠিক যে আমি জানি না এইসব কিছুর জন্য তাঁকে কী কী মোকাবিলা করতে হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে আমি তাঁর ব্যাপারে অমানবিক ভাবনা পোষণ করেছি একটা সময়। উনিও নিশ্চয় অনেক বাধা, হতাশার সম্মুখীন হয়ে তারপর আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। বুঝেছি যে প্রত্যেক মুদ্রার দু’টো পিঠ থাকে।’

সারা তাই এখন মনে করেন কারও প্রতি ঈর্ষার মনোভাব রাখার আগে তাঁর পুরো কাহিনি জেনে নেওয়া দরকার। তিনি আরও বলেন, ‘আমরা শুধু সাফল্যটা দেখতে পাই কারণ আমরা শুধু ওটাই দেখতে চাই। ঈর্ষা বোধ করা মানেই অবিবেচকের মতো কাজ সেটা।’

২০২২-এ আলিয়া ঋষি কাপুর-নীতু কাপুরের ছেলে রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন। সেই বছর নভেম্বরে এক কন্যাসন্তানের (রাহা- Raha) মা হন। ২০২৩ সালে তিনি ‘গঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পান।

আলিয়া-অনুরাগীরা এরপর উপহার পেতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়র’ যেখানে আলিয়ার সঙ্গে রণবীর এবং ভিকি কৌশলও রয়েছেন। তাঁর হাতে রয়েছে, পরিচালক শিব রাওয়ালের ‘আলফা’।
এদিকে সারাকে দেখা যেতে চলেছে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’তে। অনুপম খের, কঙ্কনা সেনশর্মা, নীনা গুপ্তা, আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রয় কাপুর প্রমুখ রয়েছেন এই ছবিতে।


```