Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'বাড়িতে ঢুকে মারব', ফের সলমনকে খুনের হুমকি! এবারও কি পিছনে বিষ্ণোই গ্যাং

যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

'বাড়িতে ঢুকে মারব', ফের সলমনকে খুনের হুমকি! এবারও কি পিছনে বিষ্ণোই গ্যাং

সলমন খান

শেষ আপডেট: 14 April 2025 11:58

দ্য ওয়াল ব্যুরো: ফের প্রাণে মারার হুমকি দেওয়া হল সলমন খানকে (Salman Khan)। সোমবার সকালেই মুম্বই ট্রাফিক পুলিশের (Mumbai Police) হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নম্বরে একটি মেসেজ আসে। তাতেই বলা হয়, সলমন খানকে বাড়িতে ঢুকে খুন করা হবে এবং তাঁর গাড়িতে বিস্ফোরণ ঘটানো হবে। স্বাভাবিকভাবেই এই হুমকি বার্তার পর বলিউড অভিনেতার নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। 

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ওর্লি থানায় মামলা রুজু হয়েছে। যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ দীর্ঘদিন ধরেই তারা সলমন খানকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকী গত বছর অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের যোগ ছিল। 

বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সলমনের 'শত্রুতা' নতুন নয়। 'হাম সাথ-সাথ হ্যায়' ছবির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল অভিনেতার বিরুদ্ধে। তারপর থেকেই বিভিন্ন সময়ে সলমনকে খুনের হুমকি দেওয়া হয়। গত বছর সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি খুন হওয়ার পর অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়। তবে তার আগেই সলমনের বাড়ির সামনে গুলি চলার ঘটনায় আলোড়ন পড়ে গেছিল। সেই ঘটনায় গ্রেফতার হয়েছিল বিষ্ণোই গ্য়াংয়েরই সদস্যরা।

মাঝে আবার সলমনকে শর্তও দেওয়া হয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে। বলা হয়েছিল, তাঁর কাছে দুটি রাস্তা রয়েছে। একটি হল কোনও এক বিষ্ণোই সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া, অথবা বেঁচে থাকার জন্য ৫ কোটি টাকা দেওয়া। এই সময়ে 'সিকান্দর' ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের ভাইজান। যদিও কোনও টাকা তিনি দিয়েছেন, এমন তথ্য সামনে আসেনি। 

লাগাতার হুমকি পাওয়ার জন্য সলমনের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি বর্তমানে অভিনেতা ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা পান।


```