
সলমন খান
শেষ আপডেট: 3 April 2025 13:07
দ্য ওয়াল ব্যুরো: ৩০ মার্চ মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা (bollywood actor) সলমন খানের (Salman Khan) নতুন ছবি ‘সিকন্দর’ (Sikandar)। বহু প্রতিক্ষিত ছবি হওয়া সত্ত্বেও সমালোচক (critics) থেকে শুরু করে দর্শক, কারও মন জয় করতে পারল না তেমনভাবে। তাও ভাইজানের 'সুপারস্টার' (superstar) তকমা অক্ষুণ্ণ।
সিকন্দর মুক্তি পাওয়ার আগে থেকে যথেষ্ট উন্মাদনা থাকলেও বক্স অফিসের (box office) অঙ্ক বলছে, তিন দিনে সিকন্দরের ঝুলিতে এসেছে ৮৫ কোটির ব্যবসা। সব ঠিক থাকলে খুব শীঘ্রই ছবিটি সলমন খানের ১৮তম ‘১০০ কোটির ছবি’ ছবি তালিকায় আসতে চলেছে।
সম্প্রতি বলিউডের ভাইজান সলমন খানের সাক্ষাৎকারের একটি অংশ ভাইরাল রয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, সিকন্দরের মুক্তির পর বলিউডের একটা বড় অংশ চুপ করে রয়েছে, যদিও সলমন তাঁর বন্ধু বা সহকর্মীদের ছবি নিয়ে যথেষ্ট উৎসাহী এবং ছবির প্রচার নিয়েও কথা বলেন। সলমনের কথায়, ‘ওঁদের মনে হতে পারে, আমার হয়তো এই দরকার পড়ে না।’ তারপরেই বলে ওঠেন, ‘সবারই কাউকে না কাউকে পাশে দরকার হয়, আমারও হয়।’
View this post on Instagram
এরপরই তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে তিনি বলিউডে তাঁর সহকর্মীদের আসন্ন ছবি নিয়ে কথা বলতে শুরু করেন। অভিনেতা সানি দেওলের আসন্ন ছবি ‘জাট’ (শুভমুক্তি ১০ এপ্রিল) নিয়েও গলা ফাটাতে শোনা যায় সলমনকে। মালয়ালম ব্লকবাস্টার ‘এল২: এমপুরান’-এর (অভিনয়ে, মোহনলাল এবং পৃথ্বীরাজ) প্রসঙ্গ তুলে আনেন। উল্লেখ্য, সিনেমাটি সিকন্দরের দু’দিন আগে মুক্তি পেয়েছে এবং রেকর্ড তৈরির পথেও রয়েছে।
যদিও সলমনের প্রাণের বন্ধু সঞ্জয় দত্ত সিকন্দর মুক্তির আগে থেকে সলমনের পাশে রয়েছেন, প্রকাশ্যে জানিয়েছেন সিকন্দরের হাতে সাফল্য আসবেই। সানি দেওলও সিকন্দরের প্রচার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সলমন এবং সিকন্দরের পরিচালক এ আর মুরুগাদোসের সঙ্গে ছবি প্রমোশনের একটি ভিডিওতে দেখা গেছিল বলিউড অভিনেতা আমির খানকেও।