Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মা হচ্ছেন দীপিকা! বলিউডের অন্দরে খুশির হাওয়া, 'মন্নত'-এও আনন্দের জোয়ার

সদ্য এক কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা। কিন্তু এর মধ্যেই আবারও মা হওয়ার খবর নিয়ে বেশ উৎসাহী বলিউড।

মা হচ্ছেন দীপিকা! বলিউডের অন্দরে খুশির হাওয়া, 'মন্নত'-এও আনন্দের জোয়ার

শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন

শেষ আপডেট: 7 April 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭-এ বলিউডে পা দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তারপর থেকে আস্তে আস্তে নিজের আলাদা একটা ফ্যান ফলোয়িং তৈরি করে নিয়েছেন তিনি। সদ্য এক কন্যাসন্তানের (girlchild) মা হয়েছেন দীপিকা। কিন্তু এর মধ্যেই আবারও মা হওয়ার খবর নিয়ে বেশ উৎসাহী বলিউড। তবে বাস্তবে নয়, পর্দায় মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। মেয়ের ভূমিকায় রয়েছেন শাহরুখ-কন্যা সুহানা খান (Suhana Khan)।

মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেও কাহিনিতে বেশ গুরুত্ব রয়েছে দীপিকার। বিশেষ এই চরিত্রের জন্য শাহরুখ খান এবং সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) দু’জনেরই পছন্দ ছিলেন দীপিকা। স্ক্রিনে খুব বেশি সময়ের জন্য থাকতে পারবেন না জেনেও সানন্দে এই প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। সূত্র মারফৎ জানা যাচ্ছে এমনটাই।

প্রসঙ্গত, এর আগেও ‘জওয়ান’ছবিতে মায়ের ভূমিকায় দেখা গেছিল দীপিকা পাড়ুকোনকে। তবে এই প্রথম পর্দায় এক যুবতী কন্যার মা হতে চলেছেন তিনি। নির্মাতাদের তরফ থেকে ‘কিং’-এর (King) কাহিনি সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। তবে এটি যে প্রতিহিংসা সংক্রান্ত অ্যাকশন থ্রিলার হতে চলেছে, সেটা নিশ্চিত। ফ্রেঞ্চ ক্ল্যাসিক ‘লিওন’ থেকে কিছুটা অনুপ্রেরণা নিয়ে ২০০০ সালে তৈরি হয়েছিল ‘বিচ্ছু’। সেই ছবির খানিক ধাঁচ পাওয়া যাবে ‘কিং’-এ।

এই ছবিতে সুহানা খানের মা-বাবার চরিত্রে প্রথমে তব্বু এবং সইফ আলি খানের কথা ভাবা হয়েছিল। পরিচালক সুজয় ঘোষ প্রাথমিক ভাবে এই ছবি থেকে সরে গেলে সিদ্ধার্থ আনন্দ পরিচালনার দায়িত্বভার নেন। বাস্তবের বাবাই ছবিতে সুহানা খানের বাবার চরিত্রে অভিনয় করবেন, এটা স্থির হওয়ার পর থেকেই লাইমলাইটে চলে আসে শাহরুখের অ্যাকশন প্যাকড ছবি। এই মুহূর্তে পুরোদমে চলছে ছবির প্রি প্রোডাকশন। সম্ভবত পরের মাস থেকেই শ্যুটিং ফ্লোরে আসতে চলেছে এই ছবি। সব ঠিকঠাক থাকলে ২০২৬-এই মুক্তি পাবে শাহরুখ-সুহানা অভিনীত ‘কিং’।

‘ওম শান্তি ওম’ দিয়ে শাহরুখ এবং দীপিকার যাত্রা শুরু হওয়ার পর এটি তাঁদের ছ’নম্বর সিনেমা। ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর পর ‘কিং’ তাঁদের একসঙ্গে পরপর তিন নম্বর ছবি হতে চলেছে। গুঞ্জন, যশরাজ ফিল্মসের হাত ধরে তাঁদের একসঙ্গে খুব তাড়াতাড়ি দেখা যেতে চলেছে ‘পাঠান ২’-তে।


```