
আলিয়া ভাট-অজয় দেবগণ
শেষ আপডেট: 3 April 2025 14:33
সদ্য ৫৬ বছরে পা দিয়েছেন অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgn)। তাঁর জন্মদিনে (birthday) কাছের মানুষরা বিভিন্ন উপহারও পাঠিয়েছেন তাঁকে। তবে নজর কেড়েছে অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt) পাঠানো একগুচ্ছ গোলাপ (rose)। সঙ্গে একটা নোট? কী লেখা তাতে? আলিয়া ভাট এবং অজয় দেবগণকে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা গেছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’-তে (Gangubai Kathiawadi)।
অজয়, ছিলেন রহিম লালার ভূমিকায়, সেখানে নামভূমিকায় থাকা আলিয়াকে দাদার মতো স্নেহ করতেন, রক্ষাও করেছেন। ছবির প্রেক্ষাপট, একদিন যে কামাথিপুরায় প্রেমিক বিক্রি করে দিয়ে এসেছিল টাকার লোভে, সময়ের নিয়মে একদিন সেই পতিতাপল্লির রানি হয়ে ওঠেন গাঙ্গুবাঈ।
গতকাল অজয় দেবগণের জন্মদিনে তাঁর জন্য এক তোড়া সাদা ফুল (flowers) দিয়ে সাজানো শুভেচ্ছা (birthday wishes) পাঠালেন তাঁর অনস্ক্রিন বোন আলিয়া ভাট (Alia Bhatt)। পাপারাজিদের কল্যাণে অনলাইনে মুহূর্তের মধ্যে ভাইরাল সেই ভিডিও।
View this post on Instagram
ভিডিওতে দেখা যাচ্ছে, ফুলের বোকেতে রাখা রয়েছে একটি গিফট কার্ড (gift card)। সেখানে জ্বলজ্বল করছে প্রেরকের জায়গায় আলিয়ার নাম। ফুলের এই সাদা রঙের বিশেষ তাৎপর্য যে গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি, তা বুঝতে বাকি নেই ভক্তকুলের।
View this post on Instagram
স্ত্রী কাজল (Kajol) সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি-সহ অজয়কে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। মজা করে যার ক্যাপশনে লিখেছেন, ‘সব ‘কুল’ ব্যক্তিদের জন্মদিন অগস্টেই হয়। তাও তোমাকে ‘শুভ জন্মদিন’ জানাতে কোনও অসুবিধা নেই। তুমি বুড়ো হচ্ছো, তাও তোমাকে অনেক ধন্যবাদ।’