Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বডি শেমিংয়ের বিরুদ্ধে বোল্ড ফটোশ্যুট! সঙ্ঘশ্রীর হুঙ্কার: কে কী বলছে তাতে কান দেব না 

বার্তা দিতে চেয়েছেন, "নিজেকে খুশি রাখো, অন্যের কথায় কান দিও না। কারণ, তুমি যাই করো না কেন, কিছু লোক থাকবেই সমালোচনা করার জন্য।"

বডি শেমিংয়ের বিরুদ্ধে বোল্ড ফটোশ্যুট! সঙ্ঘশ্রীর হুঙ্কার: কে কী বলছে তাতে কান দেব না 

অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহার বোল্ড ফটোশ্যুটের ছবি।

শেষ আপডেট: 20 June 2024 22:46

দ্য ওয়াল ব্যুরো: উন্মুক্ত বাহু, স্পষ্ট বক্ষ বিভাজিকা! নিজের কয়েকটি বোল্ড ফটোশ্যুটের ছবি শেয়ার করে ইনস্টা পেজে ঝড় তুলে দিয়েছেন অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা।

যারা ভারী চেহারার মানুষজনকে দেখলে কটাক্ষ করেন তাঁদের উদ্দেশে অভিনেত্রীর বার্তা, "সৌন্দর্য কোনও প্লাস-মাইনাসের মাপকাঠির আওয়ায় পড়ে না।"

বডি শেমিংয়ের বিরুদ্ধে যে তাঁর এই 'খোলামেলা' পোস্ট তা স্পষ্ট করে অভিনেত্রী বলছেন, "৩৯ বছর বয়সে আমি ভাল থাকতে চাই। কে কী বলছে তাতে কান দেব না।"

এ বিষয়ে কেন অন্যের কথাকে গুরুত্ব দেওয়া উচিত নয়, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন সঙ্ঘশ্রী। তাঁর কথায়, "এত বছর তো সকলকে সন্তুষ্ট করে চললাম, কী হল তাতে?"

বার্তা দিতে চেয়েছেন, "নিজেকে খুশি রাখো, অন্যের কথায় কান দিও না। কারণ, তুমি যাই করো না কেন, কিছু লোক থাকবেই সমালোচনা করার জন্য।"

প্রসঙ্গত সমাজের সর্বস্তরে এখনও ভারী চেহারের মানুষজনকে একাংশের কটাক্ষের শিকার হতে হয়। এমনকী এর প্রতিবাদে নেট নাগরিকরা হ্যাশট্যাগ 'স্টপ বডি শেমিং' ঝড় তুললেও একাংশের মধ্যে এই ধরনের প্রবণতা এখনও রয়ে গিয়েছে। এরই প্রতিবাদে নিজের ভারী চেহারার উন্মুক্ত ছবি এভাবে শেয়ার করার সিদ্ধান্ত বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।

সঙ্ঘশ্রীর কথায়, "হয়তো আমার এই ছবি দেখে কেউ কেউ আমাকে খারাপ বলবে, তবে তাতে আমার কিচ্ছু আসে- যায় না!" ঐশ্বর্য, প্রিয়ঙ্কাদের প্রসঙ্গ টেনে মনে করিয়েছেন, শুধু সৌন্দর্য দিয়ে হয় না, মেধাও প্রয়োজন। 

অভিনেত্রীর এমন বোল্ড ফটোশ্যুটের প্রশংসা করেছেন অন্যান্য অভিনেতা, অভিনেত্রীরাও। প্রশংসা কুড়িয়েছেন অনেক নেট নাগরিকেরও। অনেকে আবার সমালোচনাও করেছেন। সেই সঙ্গে সামনে এসেছে, অন্যের চেহারা নিয়ে কটাক্ষের সামাজিক ব্যাধি আজও সমাজের কত গভীরে রয়ে গেছে।

জবাবে কেউ কেউ অভিনেত্রীকে সমর্থন জানিয়ে কমেন্ট বক্সে নিন্দুকদের উদ্দেশে লিখেছেন, "যারা বলেন, আয়নায় মুখ দেখতে কিংবা হাতির মতো চেহারা কিংবা ডায়েট করার জ্ঞান দেন, তাঁদের বলব- নিজের চরকায় তেল ঢালুন!" 


```