Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অর্জুন চূড়ান্ত হতাশ, ব্যর্থ অভিনেতা'! তোপ বিজেপি নেতা নরোত্তম মিশ্রের

দ্য ওয়াল ব্যুরো: এবার বলিউড অভিনেতাকে অর্জুন কাপুরকে (Arjun Kapoor) লক্ষ্য করে পাল্টা তোপ দাগলেন বিজেপি (BJP) নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra)। বনিপুত্রকে 'চূড়ান্ত হতাশ, ব্যর্থ অভিনেতা' বলে কটাক্ষ করল

'অর্জুন চূড়ান্ত হতাশ, ব্যর্থ অভিনেতা'! তোপ বিজেপি নেতা নরোত্তম মিশ্রের

শেষ আপডেট: 18 August 2022 13:42

দ্য ওয়াল ব্যুরো: এবার বলিউড অভিনেতাকে অর্জুন কাপুরকে (Arjun Kapoor) লক্ষ্য করে পাল্টা তোপ দাগলেন বিজেপি (BJP) নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra)। বনিপুত্রকে 'চূড়ান্ত হতাশ, ব্যর্থ অভিনেতা' বলে কটাক্ষ করলেন তিনি। পাশাপাশি অর্জুনকে নিজের অভিনয়ে মন দেওয়ার পরামর্শ দিলেন এই বিজেপি নেতা।

করোনার পর থেকে এমনিতেই হিন্দি ছবির বাজারে মন্দা। 'ভুল ভুলাইয়া ২', 'দ্য কাশ্মীর ফাইলস'-এর মতো ছবিগুলি ২০০ কোটি পার করলেও বেশিরভাগ বিগ বাজেট সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তার ওপর আবার একের পর এক ছবিকে বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনদের একাংশ। অক্ষয় কুমার থেকে আমির খান-- কেউই বাদ পড়ছেন না।

সেই প্রেক্ষিতেই দু'দিন আগে বলিউড সিনেমার নিন্দুক-সমালোচকদের উদ্দেশে চোখ রাঙিয়েছিলেন অর্জুন কাপুর। এবার সেই মন্তব্যেরই মাশুল পোহাতে হল অভিনেতাকে। অর্জুনকে রীতিমত তুলোধনা করলেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী।

‘বলিউডের গায়ে ইচ্ছাকৃত কাদা ছেটানো হচ্ছে’! সিনেমা বয়কট নিয়ে ক্ষুব্ধ অর্জুন কাপুর

নরোত্তম মিশ্র বলেন, 'অর্জুনের মতো একজন ব্যর্থ, হতাশাগ্রস্থ অভিনেতা যদি দর্শকদের হুমকি দেন, সেটা ঠিক হবে না। জনতাকে ধমকানোর পরিবর্তে নিজের অভিনয়ে মন দিন। ওঁর মতো টুকরে টুকরে গ্যাংয়ের সমর্থকরা অন্য ধর্মের দেবদেবীদের নিয়ে খারাপ কিছু সিনেমায় দেখায় না। এঁদের টার্গেট শুধু সনাতনী হিন্দুদের দেবদেবীরাই। অপেক্ষা করুন, এবার উনিও বুঝবেন বয়কটের জ্বালা!'


```