Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উন্মুক্ত বুকের খাঁজে ঝুলছে দেবীমূর্তি! তাপসীর বিরুদ্ধে এফআইআর বিজেপি নেত্রীর ছেলের

দ্য ওয়াল ব্যুরো: ফের কট্টর হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Tapsee Pannu)। হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল এই তারকার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি (BJP) সাংসদ মালিনী গৌরে

উন্মুক্ত বুকের খাঁজে ঝুলছে দেবীমূর্তি! তাপসীর বিরুদ্ধে এফআইআর বিজেপি নেত্রীর ছেলের

শেষ আপডেট: 28 March 2023 10:45

দ্য ওয়াল ব্যুরো: ফের কট্টর হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Tapsee Pannu)। হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল এই তারকার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি (BJP) সাংসদ মালিনী গৌরের পুত্র একলব্য সিং গৌর। ঘটনাকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি তাপসী।

জানা গিয়েছে, এই একলব্য সিংহ গৌর ইনদোরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক। বিজেপি সাংসদ মালিনী গৌরের পুত্র তিনি। সম্প্রতি একটি ফ্যাশন শো-তে এই লক্ষ্মীর মূর্তি বসানো নেকলেস পরেছিলেন তাপসী। তবে সঙ্গে খোলামেলা পোশাকই পরেছিলেন অভিনেত্রী। নেকলেসের মধ্যে থাকা দেবীমূর্তিটি ছিল অভিনেত্রীর বক্ষযুগলের মাঝে। এই ছবি দেখেই চটে যান একলব্য। এরপরই তাপসীর বিরুদ্ধে ঈশ্বরের অবমাননার অভিযোগ আনেন।

গত ১২ মার্চ মুম্বইয়ের এক ফ্যাশন শোয়ের র‍্যাম্পে হাঁটার সময় এই পোশাকটি পরতে দেখা গিয়েছিল তাপসীকে। এই সাজের ছবি তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর থেকেই নেটিজেনদের একাংশ সমালোচনা শুরু করে। জোর বিতর্ক বাঁধে। যদিও তখনও বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি অভিনেত্রী। তবে এবার থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তিনি যে বেশ বেকায়দায় পড়লেন, তা বলাই বাহুল্য।

‘টাকার কাছে বিক্রি নির্বাচন কমিশন’, উদ্ধব, সঞ্জয়দের তলব করল দিল্লি হাইকোর্ট


```