Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিরসার ছবিতে ‘বাবলি’! রয়েছেন আরও এক ‘মেগা’ নায়িকা

বড় পর্দায় শেষ পরিচালিত ছবি ছিল ‘সুপারস্টার’ দেবকে নিয়ে। মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’।

বিরসার ছবিতে ‘বাবলি’! রয়েছেন আরও এক ‘মেগা’ নায়িকা

বিরসা-শুভশ্রী

শেষ আপডেট: 17 January 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো: বড় পর্দায় শেষ পরিচালিত ছবি ছিল ‘সুপারস্টার’ দেবকে নিয়ে। মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’। পরবর্তীতে ২০২৪ মুক্তি পায় পরিচালক বিরসা দাশগুপ্ত পরিচালিত দ্বিতীয় হিন্দি ওয়েব রিলিজ। ‘দ্য ম্যাজিক অফ শিরি’। মুক্তি পায় জিও মুভিজে। অভিনয়ে ছিলেন দিব্যাঙ্ক ত্রিপাঠি, জাভেদ জাফরি, নমিত দাস প্রমুখ। তারপর অবশ্য সিনেমা সংক্রান্ত পরিচালক বিরসার নাম না উঠে এলেও, আর জি কর ইস্যুতে বারবার সরব হয়েছেন পরিচালক। পথে নেমেছেন। করেছেন মিছিল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ‘খাদান-সন্তান’ দ্বৈরথে পক্ষ নিয়েছিলেন দেবের। নাম না করে দেবকে আক্রমণ করে বসেন রাজের 'সন্তান' ছবির অন্যতম অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। দেবের পাশে দাঁড়ান পরিচালক বিরসা দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘আমি বুঝি না, কেন কিছু মানুষ সবসময় দেবের সাফল্যে এত ঈর্ষান্বিত হন? কেন? আরে ভাই, ওকে ওর প্রাপ্যটা দাও! বাংলা মূলধারার সিনেমা ওর জন্যই ফিরে এসেছে, ধন্যবাদটা দিন।’

এ সবের মধ্যে খানিক দূরেই চলে যাচ্ছিল বিরসার নিজের ছবি। তবে বেশি দূরে যেতে দেননি সিনেমাকে। যা খবর তা হল, সিনেমা নিয়েই ফিরছেন বিরসা। ফিল্মের নাম অবশ্য ঠিক হয়নি। তবে কারা রয়েছেন ছবিতে তা ঠিক হয়ে গিয়েছে। বিরসার পরবর্তী ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী (subhasree, subhasree ganguly)। ‘বাবলি’ ছাড়াও ছবিতে থাকছেন কৌশিক সেন ও উষসী রায়। চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত।

আরও খবর, স্ক্রিপ্টের কাজ খানিক ধীর গতিতেই এগোচ্ছে। এক দুর্ঘটনার কারণে চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত কোমরে গুরুতর চোট পান। রুদ্রনীল ঘোষের জন্মদিনের পার্টিতে তাঁকে ক্রাচ হাতেই দেখা যায়। চিকিৎসকেরই পরামর্শে দীর্ঘক্ষণ বসে স্ক্রিপ্ট লেখার কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন পদ্মনাভ। শোনা যাচ্ছে, লেখার কাজ শেষ হতেই, অভিনেতাদের সঙ্গে বসে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা পর্ব এগোবেন পরিচালক। মার্চ-এপ্রিল মাস নাগাদ শুরু হতে পারে ছবির শুটিং।


```