Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নায়কের মুখে তীব্র দুর্গন্ধ! শুটিং সেটে চুমু খেয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী বিপাশা

অভিনেত্রী হিসেবে অনুরাগীদের মন জয় করেছেন। বছর দু’য়েক আগে মা হয়েছেন বিপাশা বসু। তার পর থেকে মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তাঁর জীবন।

নায়কের মুখে তীব্র দুর্গন্ধ! শুটিং সেটে চুমু খেয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী বিপাশা

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 29 November 2024 20:06

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী হিসেবে অনুরাগীদের মন জয় করেছেন। বছর দু’য়েক আগে মা হয়েছেন বিপাশা বসু। তার পর থেকে মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তাঁর জীবন। বলিউডে একটা সময় অনেকের সঙ্গে তাঁর নাম জড়াতে শোনা গিয়েছে। ২০১২ সালে ‘জোড়ি ব্রেকারস’ ছবিতে জুটি অভিনয় করেছিলেন আর মাধবন এবং বিপাশা বসু। এই ছবিতে অভিনয় করার আগে থেকেই নাকি বিপাশার প্রতি একটা আলাদা ভালোলাগা ছিল তাঁর। সেই নিয়ে অনেক চর্চাও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

একটা সময় ছিল যখন নিজের মুখেই সেই ভালোলাগা স্বীকার করেছিলেন অভিনেতা। পর্দায় এই জুটির রসায়ন নজর কেড়েছিল অনুরাগীদের। আর মাধবন, বলিউডের অন্যতম অভিনেতা, যাঁর সঙ্গে বিপাশা বসু জুটি বেঁধেছিলেন ২০১২ সালে। ছবির নাম 'জোরি ব্রেকার'। পর্দায় একসঙ্গে আসলেই হাসি ফুটতো দর্শকদের মনে। 

সেই সিনেমার শুটেই ঘটেছিল ভয়ানক এক ঘটনা। অনেকেই জানে, মাধবন একজন বড়মাপের ভোজনরসিক মানুষ। একই কারণে কয়েক বছর আগে তিনি অতিরিক্ত ওজনও বাড়িয়ে ফেলেছিলেন। এখন, অভিনেতা অনেক ফিট এবং অত্যন্ত সুস্থ। তবে খাবারের প্রতি মাধবনের ভালোবাসার কারণে বিপাশাকে জঘন্য অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল। 

হঠাৎ কী হয়েছিল বিপাশার? এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন সেই অভিজ্ঞতার কাহিনি। মাধবন খেতে ভীষণ পছন্দ করেন। মাঝে মধ্যেই তাঁকে নানান পদের খাবার খেতে দেখা যায়। সেই কারণেই বেড়েছিল তাঁর শরীরের ওজন। বিপাশা বলেন, 'মাধবন 'জোরি ব্রেকার' ছবির শুটের জন্য বাইরে ছিলেন ১২ থেকে ১৩ দিন। সেখানেই পঞ্জাবের একটি টিম ছিল। যাঁরা রোজ শুটিং দেখতে আসতে। সেখানেই তাঁরা নানা রকমের পদ সঙ্গে আনতেন, যা খেত মাধবন।'

বিপাশার মতে, 'আমি জানতাম না যে অত খাবার খেয়ে এসেছে। আমার সঙ্গে মাধবনের চুম্বনের দৃশ্যের শুট ছিল ঠিক তখনই। সেটা ও বেমালুম ভুলেই গিয়েছিল। মাধবনের স্ত্রী আমার ভীষণ কাছের বন্ধু। ফলে এই চুমুর দৃশ্য করতে আমার অস্বস্তি কাজ করছিল। যদিও পরিচালক আমাকে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলেছিল। কিন্তু মাধবন সেই সময় অনেক বেশি পেঁয়াজ খেয়েছিল। ফলে চুম্বন দৃশ্যে শ্যুটিংয়ে রীতিমতো গা গুলিয়ে উঠেছিল আমার।'

এই কথা বলেই হেসে ওঠেন বিপাশা। পুরো ঘটনাটিকে একটি রসিকতায় পরিণত করা হয়েছিল এবং ইউনিটও প্রচুর উৎসাহের সঙ্গে আনন্দ করে শ্যুটিং করেছিল। তবে শুট করে বিপাশা নিজের রুমে ছুটে চলে যান। আর বেরতে পারেননি অনেকটা সময়। পড়ে জানা যায়, পিঁয়াজের গন্ধে তাঁর শরীর খারাপ করছিল।


```