
শেষ আপডেট: 6 April 2023 07:50
দ্য ওয়াল ব্যুরো: জন্মের প্রায় ৫ মাসের মাথায় অবশেষে নিজের মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। এই বঙ্গতনয়া গতবছর নভেম্বরে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এতদিন দেবীর নানা মুহূর্তের ছবি বিপাশা ও করণ (Karan Singh Grover) সামাজিক মাধ্যমে পোস্ট করলেও তার মুখ দেখাননি। অবশেষে সকলের সামনে এল তাঁর মিষ্টি কন্যা দেবী (Devi)-র মুখ।
বুধবার, ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে দেবীর ছবি পোস্ট করেন বিপাশা। তাতে দেখা যায়, নিজের সন্তানকে জড়িয়ে ধরে রেখেছেন বিপাশা। আর ক্যামেরার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল দেবী। যদিও খানিক বাদে সেই স্টোরিটি মুছে ফেলেন বিপাশা বসু। এরপর ইনস্টাগ্রামে তাঁর কন্যার দু’টি ছবি শেয়ার করেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লেখেন, “হ্যালো ওয়ার্ল্ড, আমি দেবী।”
সেই ছবি পোস্ট করার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অসংখ্য মানুষ পোস্টটিতে রিয়াক্ট করতে শুরু করেন। এমনকী কমেন্ট বক্সে এই নিয়েও আলোচনা শুরু হয় যে, দেবীকে ওর মায়ের মতো নাকি বাবার মতো দেখতে হয়েছে! বলিউডের অনেকেই ওই ছবিতে কমেন্ট করে করণ-বিপাশার কন্যাসন্তানকে আশীর্বাদ করেছেন।
জানুয়ারির শুরুতেই ফিরছে টাইগার-পাঠান, সিদ্ধার্থের পরিচালনায় একই ছবিতে শাহরুখ-সলমন