
শেষ আপডেট: 12 November 2022 10:50
দ্য ওয়াল ব্যুরো: ফের বলিউডে আগমন নতুন অতিথির! আলিয়ার পর এবার মা হলেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। শনিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের (baby girl) জন্ম দিলেন অভিনেত্রী। বাবা হয়ে খুশি বিপাশার স্বামী করণ সিং গ্রোভারও (Karan Singh Grover)। নতুন বাবা-মা'কে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বহু সেলেব্রিটি।
কয়েকমাস আগেই সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকেই দু'জনের একের পর এক ছবি ভক্তদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিপাশা ও করণ। কিছুদিন আগেই সাধভক্ষণ হয়েছিল অভিনেত্রীর। সেদিন একেবারে বাঙালি সাজেই সেজেছিলেন এই বঙ্গকন্যা।
'ক্রিয়েচার থ্রিডি' সিনেমার শ্যুটিংয়ের সময়েই দু'জনের প্রেমের সূত্রপাত। এরপর বেশ কয়েক বছর প্রেমের পর ২০১৬ সালে বিয়ে করেছিলেন বিপাশা এবং করণ। চলতি বছর অগস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন দু’জনে। আজ অবশেষে সমস্ত অপেক্ষার অবসান হল।
উল্লেখ্য, গত রবিবারই মুম্বইয়ের রিয়ালেন্স ফাউন্ডেশন হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। সেদিন বেলা সাড়ে বারোটা নাগাদ সন্তানের জন্ম দেন আলিয়া। পরিবারে ছোট্ট সদস্য আগমনের খবর সামনে আসতেই নতুন বাবা-মা’কে শুভেচ্ছা জানান বলিউডের সেলেব্রিটিরা। এর এক সপ্তাহ কাটার আগেই ফের নতুন সদস্যের আগমন বলিপাড়ায়।
শাহরুখকে মুম্বই বিমানবন্দরে আটক! এক ব্যাগ দামি ঘড়ি নিয়ে ফিরেছিলেন দেশে