Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণী 'সেক্স বম্ব' শাকিলার বায়োপিক আসছে, রিচা কি পারলেন ততটাই সাহস দেখাতে!

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৬ বছর বয়সে পা রাখেন সিনেমা জগতে। অভিনয়ে এতটাই মেতেছিলেন, যে পুরোপুরি লজ্জা কাটিয়ে, সিনেমার উত্তেজিত দৃশ্য ফুটিয়ে তোলার জন্যে কখনও যৌন মিলনের দৃশ্যে অভিনয় করেছেন, কখনও বা তাঁকে অনাবৃত বুকেও দেখা গিয়েছে সেই যুগে

দক্ষিণী 'সেক্স বম্ব' শাকিলার বায়োপিক আসছে, রিচা কি পারলেন ততটাই সাহস দেখাতে!

শেষ আপডেট: 16 December 2020 17:10

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৬ বছর বয়সে পা রাখেন সিনেমা জগতে। অভিনয়ে এতটাই মেতেছিলেন, যে পুরোপুরি লজ্জা কাটিয়ে, সিনেমার উত্তেজিত দৃশ্য ফুটিয়ে তোলার জন্যে কখনও যৌন মিলনের দৃশ্যে অভিনয় করেছেন, কখনও বা তাঁকে অনাবৃত বুকেও দেখা গিয়েছে সেই যুগে। সেগুলো সামাজিক ছবি হলেও, বলাই বাহুল্য, মূলত প্রাপ্তবয়স্কদের জন্যেই তৈরি হত। সে সময় দুপুরবেলা বা বেশিরাতের সিনেমাহলে দর্শকেরা মগ্ন হতেন তাঁকে দেখে। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত শুধু তাঁকে দেখার জন্যেই ভিড় জমত সিনেমা হলে। তিনি দক্ষিণী সুপারস্টার শাকিলা। তাঁরই বায়োপিক এবার আসছে বলিউডে। তাতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের অভিনেত্রী রিচা চাড্ডাকে। এ খবর ছড়িয়ে পড়তেই এখন কৌতূহল একটাই-- রিচা কি পারবেন শাকিলার মতো সাহস দেখাতে! শাকিলার যৌন আবেদন নিয়ে যত কথা বলা যায় ততই কম পড়ে। ঝর্নার তলায় তাঁর স্নানের দৃশ্য দেখেই সিনেমা হলে হইহই করে উঠতেন দর্শকেরা। খুশি হয়েই লোকে পয়সা ছুড়ত। ব্ল্যাকে বিক্রি হত তাঁর সিনেমার টিকিট।‌ এক কথায় বলতে গেলে, সিল্ক স্মিতার পরে তিনিই ছিলেন দক্ষিণী ছবির সেনসেশন। অনেকেই বলেন সিল্কের অপূর্ণতা তিনিই পূরণ করেছিলেন। এই উদ্ভিন্নযৌবনা নারীকে 'পারফেক্ট সেক্স বোম্ব' তকমা দেওয়া হয়েছিল সেসময়। এবার সদ্য প্রকাশ পেল 'শাকিলা'র ট্রেলার। রিচা চাড্ডার বিপরীতে একজন দক্ষিণী নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। জানা গেছে সেই নায়কের হাত ধরেই শাকিলার পথচলা শুরু হয়েছিল। তার পরেই ধীরে ধীরে চতুর্দিকে নাম ছড়িয়ে পড়েছিল শাকিলার। যে সিনেমায় শাকিলা থাকতেন, সেই সিনেমার বক্স অফিসে ঝড় উঠত।

আজকের ট্রেলার দেখেই মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। সামনে ক্রিস্টমাসের দিনই মুক্তি পেতে চলেছে এই সিনেমা। রিচা কতটা সাহসী হতে পারলেন পুরোপুরি বোঝা যাবে তখনই। ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে সিল্ক স্মিতার মৃত্যুদৃশ্য। সিল্কের মৃত্যুর পর সেই অপূর্নতা কে পূরণ করবে, সেই খোঁজ শুরু হয়। তখন শাকিলা সদ্য স্কুলের গণ্ডি পেরিয়েছেন। বাবার মৃত্যুর পর পরিবারের অসহায় মুহূর্তে তাঁকে ক্যামেরার সামনে আসতে বাধ্য করেন তাঁর মা। তার পর থেকেই ছোটখাটো ফোটোশ্যুট করতে করতেই পরিচালকদের নজরে পড়েন শাকিলা। তার পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। তাঁর সৌন্দর্য দেখে বুকের মধ্যে উথাল-পাথাল শুরু হত যুবক থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সকলের। ট্রেলার দেখার পর অনেকেই 'ডার্টি পিকচার'-এর সঙ্গে এর মিল খুঁজেছেন। সিনেমার পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশ জানিয়েছেন, শাকিলাকে নিয়ে সিনেমা করার ইচ্ছে তাঁর বহুদিনের ছিল। তাঁর জীবনের আসল কাহিনি সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। সবার প্রথমেই রিচার কথা মনে আসে তাঁর। ২০১৫ সালের 'মাসান' ছবির পর রিচা এবং পঙ্কজ ফের একসঙ্গে অভিনয় করতে চলেছেন।

রিচা চাড্ডা জানিয়েছেন, "দুর্দান্ত এই স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর থেকেই ভীষণ এক্সাইটেড ছিলাম। শাকিলাকে অনেকেই অবহেলা করেছেন। এমন একজন সাহসী অভিনেত্রীকে দূরে সরিয়ে রেখেছেন প্রত্যেকে। একজন শিল্পী হিসেবে আমারও দায়িত্ব আসল শাকিলাকে সবার সামনে তুলে ধরা। আমি সেই চেষ্টাই করেছি। বাকিটা দর্শকেরা বলবেন।"

```