Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভ্যালেন্টাইনস ডে'-তে বিঞ্জ ওয়াচের প্ল্যান! রইল ৫টি রোমান্টিক ওয়েব সিরিজের খোঁজ

উপহার দেওয়া নেওয়ার পর্ব মিটলে, এই ভ্যালেন্টাইনস ডে'তে ভালবাসার মানুষের পাশে বসে দেখতে পারেন এই ওয়েব সিরিজগুলি। 

'ভ্যালেন্টাইনস ডে'-তে বিঞ্জ ওয়াচের প্ল্যান! রইল ৫টি রোমান্টিক ওয়েব সিরিজের খোঁজ

শেষ আপডেট: 12 February 2024 16:21

দ্য ওয়াল ব্যুরো: ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালবাসা উদযাপনের দিন। এবার ভালবাসার দিনে প্রিয় মানুষটির সঙ্গে বাইরে না বেরিয়ে বাড়িতেই ডেটের প্ল্যান করেছেন! তাহলে তো ভাল খাবার, ভাল আলোর ব্যবস্থা, পরিপাটি করে ঘর সাজানো ছাড়াও চাই একসঙ্গে বসে দেখার মতো রোমান্টিক কিছু সিরিজের সন্ধানও। উপহার দেওয়া নেওয়ার পর্ব মিটলে, এই ভ্যালেন্টাইনস ডে'তে ভালবাসার মানুষের পাশে বসে দেখতে পারেন এই ওয়েব সিরিজগুলি। 

১) পার্মানেন্ট রুমমেটস
মিকেশ আর তানিয়ার একসঙ্গে থাকার গল্প নিয়ে সিরিজ। খুনসুটি, কাজের ভাগ, ভালবাসা, ঝগড়া সবই দেখতে পাবেন এই সিরিজে। চারবছর ধরে লং ডিসটেন্স রিলেশনশিপে থাকার পর মিকেশ ফেরে আমেরিকা থেকে। ফিরেই তানিয়াকে বিয়ের প্রস্তাব দেয় মিকেশ। তবে তানিয়া এখনও বিয়ে করতে প্রস্তুত নয়। ফলে দুজনে একসঙ্গে থাকতে শুরু করে। আদৌ তাঁরা সারাজীবন একসঙ্গে থাকার যোগ্য হয়ে উঠবে কিনা সেই উত্তর পেতেই দেখতে হবে ‘পার্মানেন্ট রুমমেটস’।   

কোথায় দেখবেন - টিভিএফ প্লে।  

Prime Video: Permanent Roommates - Season 3

২) লিটিল থিংস 
এই সিরিজের নাম শোনেন নি এমন যুগল খুব কম আছেন। ২০১৬ সালে প্রচারিত হওয়া এই ওয়েবসিরিজের অনেকগুলো সিজন রয়েছে। এই সিরিজে দেখানো হয়েছে 'লিটিল থিংস' অর্থাৎ জীবনে ছোট ছোট জিনিসের মাহাত্ম্য। ধ্রুব এবং কাব্য দুজন অনেকদিন ধরে সম্পর্কে রয়েছে। দুজন দুজনের কাজ সামলে কীভাবে তাঁরা একে অপরের পাশে থাকে, কীভাবে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করে বাঁচে এই নিয়েই গল্প। 

কোথায় দেখবেন - নেটফ্লিক্স

Watch Little Things | Netflix Official Site

৩) ব্রোকেন বাট বিউটিফুল
বীর এবং সামিরা দুজনেই দুজনের কাছের মানুষকে হারিয়েছে। তাঁরা দুজন একেবারেই এক ধরনের মানসিকতার মানুষ নয়, তাঁদের মধ্যে মিল শুধু এক জায়গাতেই। আর সেটি হল প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা। কীভাবে জীবনের রাস্তা তাঁদের মিলিয়ে দেবে এবং তৈরি হবে সুন্দর এক ভালবাসার আখ্যান, সেটাই দেখা যাবে এই সিরিজে। 

কোথায় দেখবেন - এএলটি বালাজি।

Broken But Beautiful TV Show: Watch All Seasons, Full Episodes & Videos  Online In HD Quality On JioCinema

৪) চিজকেক
সিরিজের নামটার মতো সিরিজের গল্পটাও খুব ‘চিজি’। ভ্যালেন্টাইনের সঙ্গে বসে দেখলে মন্দ হবে না আপনার হোম ডেট। এই সিরিজের গল্প কিন্তু কেবল সাধারণ ছেলে মেয়ের মধ্যে প্রেম নয়। এই সিরিজের স্টার হচ্ছে এক পোষ্য যে তাঁর মালিকদের মধ্যে ঝগড়া মিটিয়ে দুজনকে কাছাকাছি নিয়ে আসে। 

কোথায় দেখবেন - এমএক্স প্লেয়ার। 

Cheesecake Review – The Digital Popcorn

৫) কলেজ রোম্যান্স
কলেজের প্রেম নিয়ে তৈরি এই সিরিজের থেকে বোধহয় পারফেক্ট বিঞ্জ ওয়াচ আর কিছু হতে পারে না এই ভ্যালেন্টাইনস ডে'তে। কলেজের বেশ কিছু বন্ধুদের মধ্যে থাকা বন্ধুত্ব, ভালবাসা এবং চুটিয়ে জীবন উপভোগ করাই হল এই সিরিজের প্রধান বিষয়। 

কোথায় দেখবেন - টিভিএফ প্লে।

Watch College Romance (Hindi) Web Series Online - All Episodes in Full HD  only on Sony LIV


```