Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

‘বিগ বস’ বিজেতা এলভিস যাদবের বাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলি, ভাইরাল শিউরে ওঠা ভিডিও

গুরুগ্রামের সেক্টর ৫৬-এ ‘বিগ বস’ বিজেতা এলভিস যাদবের বাড়িতে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় কেউ আহত না হলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

 

‘বিগ বস’ বিজেতা এলভিস যাদবের বাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলি, ভাইরাল শিউরে ওঠা ভিডিও

এলভিস যাদব

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 August 2025 10:08

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোররাতে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এ জনপ্রিয় ইউটিউবার ও 'বিগ বস' বিজেতা এলভিস যাদবের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ভোর প্রায় ৫টার সময় বাইকে চেপে আসা তিন দুষ্কৃতী অন্তত ১২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তবে সৌভাগ্যবশত, ঘটনায় কেউ আহত হননি। সেই সময় বাড়িতে ছিলেন না এলভিস, কিন্তু তাঁর গৃহসহায়ক এবং কেয়ারটেকার বাড়ির ভিতরে ছিলেন। কপালজোরে প্রাণে রক্ষা পান তাঁরা।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গুরুগ্রাম পুলিশ। বাড়ি ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এলভিস সম্প্রতি কোনও হুমকি পেয়েছিলেন কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

উল্লেখ্য, ইউটিউবের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের পর এলভিস যাদব এখন টেলিভিশনের পরিচিত মুখ। 'রোডিস' এবং 'লাফটার শেফ' -এর মতো জনপ্রিয় শোয়ে অংশ নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তসংখ্যাও বিপুল। ঠিক এমন এক সময় তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিবর্ষণ, প্রশ্ন তুলছে—খ্যাতির শীর্ষে থাকা এলভিসকে কি টার্গেট করা হচ্ছে?

কিছুদিন আগেই কানাডার এক ক্যাফেতে কপিল শর্মার উপর হামলা চালানো হয়েছিল, যার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। বারবার সেলেব্রিটিদের নিশানায় আনা হচ্ছে কেন? উঠছে সেই প্রশ্ন। যদিও এলভিস যাদবের বাড়িতে এই হামলা প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পুলিশ। তদন্তকারীদের দাবি, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
 


```