Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাপের বিষ নিয়ে রেভ পার্টি করার অভিযোগ, বিগ বস জয়ী এলভিস যাদবের বিরুদ্ধে দায়ের এফআইআর

হাতে সাপ নিয়ে এলভিসের দাঁড়িয়ে থাকার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যারপর বিগ বসজয়ীকে নিয়ে বিতর্ক আরও মাথাচাড়া দিয়েছে।

সাপের বিষ নিয়ে রেভ পার্টি করার অভিযোগ, বিগ বস জয়ী এলভিস যাদবের বিরুদ্ধে দায়ের এফআইআর

শেষ আপডেট: 3 November 2023 14:21

দ্য ওয়াল ব্যুরো: বড় বিতর্কে জড়ালেন বিগ বস ওটিটি জয়ী এলভিস যাদব। রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। যদিও তাঁকে হাতেনাতে ধরতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৫১ এলাকার সেভরন ব্যাঙ্কোয়েটে।

ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি কোবরা, একটি পাইথন-সহ বেশ কয়েকটি বিষধর সাপ উদ্ধার করেছে। একইসঙ্গে উদ্ধার হয়েছে সাপের বিষও। অভিযোগ, ওই পার্টির আয়োজন করেছিলেন এলভিস যাদবই। যদিও এই ঘটনায় সরাসরি নিজের জড়িত থাকার ঘটনা অস্বীকার করেছেন বিগ বস ওটিটি জয়ী।

নয়ডা পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নয়ডার ওই ব্যাঙ্কোয়েটে হানা দেওয়া হয়। তখন  সেখানে জোরকদমে চলছে রেভ পার্টি। ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেফতার করা হয়। বেশ ভাল পরিমাণেই মাদক উদ্ধার হয় তাঁদের কাছ থেকে।

একইসঙ্গে পুলিশ এও জানতে পেরেছে যে, সেখানে অভিযান চালানোর কিছুক্ষণ আগে পার্টিতে ছিলেন এলভিস যাদবও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এলভিসকে দেখা গিয়েছে হাতে সাপ নিয়ে দাঁড়িয়ে থাকতে।

সূত্রের খবর, বিজেপি সাংসদ মানেকা গান্ধী তাঁর এনজিও-র তরফে এলভিসের বিরুদ্ধে থানায় আলাদা করে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন, "এলভিস নিজের দোষ অস্বীকার করলেও আমরা নিশ্চিত ও এই কাণ্ডের মূল হোতা। আর এলভিস যদি দোষ না করত, তাহলে পালিয়ে গেল কেন? এই ঘটনায় কমপক্ষে সাত বছর জেল হওয়া উচিত।"

এদিকে গ্রেফতার হওয়া পাঁচজন অভিযুক্তই জেরায় এলভিসের জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরপরই এফআইআরে এলভিসের নাম যুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯, ৩৯, ৪৯, ৫০, ৫১ ও ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।


```