Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'বিগ বস' আর 'খতরোঁ কে খিলাড়ি' সরে যাচ্ছে কালার্স থেকে! কোন চ্যানেলে দেখবেন তাহলে?

ভারতের দুই জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ ও ‘খতরোঁ কে খিলাড়ি’ এবার আর কালার্স টিভিতে দেখা না-ও যেতে পারে।

'বিগ বস' আর 'খতরোঁ কে খিলাড়ি' সরে যাচ্ছে কালার্স থেকে! কোন চ্যানেলে দেখবেন তাহলে?

কোন চ্যানেলে দেখা যাবে?

শেষ আপডেট: 23 April 2025 12:38

দ্য ওয়াল ব্যুরো: ভারতের দুই জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ ও ‘খতরোঁ কে খিলাড়ি’ এবার আর কালার্স টিভিতে দেখা না-ও যেতে পারে। শোনা যাচ্ছে, এই দুই শো সোনি টিভির সঙ্গে কথা বলছে, এবং সব কিছু ঠিকঠাক হলে সোনিতেই দেখা যাবে অনুষ্ঠান দু'টি।  

এই খবর সত্যি হলে, ভায়াকম ১৮-এর মালিকানাধীন কালার্স চ্যানেলের জন্য এটি হবে বড় ধাক্কা। কারণ বিগত অনেক বছর ধরে এই দু'টি শো-ই চ্যানেলটির জনপ্রিয়তার অন্যতম কারণ।  

‘বিগ বস’ ও ‘খতরোঁ কে খিলাড়ি’ প্রযোজনা করে Endemol India। তাদের সঙ্গে ভায়াকমের একটি পুরনো চুক্তি ছিল, যার মাধ্যমে অনুষ্ঠান দুটি সম্প্রচারিত হতো কালার্সে এবং দেখা যেত জিও+হটস্টারেও। তবে এখন জানা যাচ্ছে, Endemol এবং ভায়াকমের মধ্যে কিছু মতপার্থক্য তৈরি হয়েছে।  

একটি সূত্র জানিয়েছে, “চ্যানেল ও প্রোডাকশন হাউসের মধ্যে সৃজনশীল বিষয়ে মিল না হওয়ায় বিগ বস ও খতরোঁ কে খিলাড়ি সোনি টিভিতে যেতে পারে।” এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত চুক্তি হয়নি। তবে দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে বলেই খবর।  

উল্লেখ্য, বিগ বসের প্রথম সিজন ২০০৬ সালে সোনি টিভিতে সম্প্রচারিত হয়েছিল। তারপর থেকেই এটি চলে আসে কালার্সে। শুরু থেকেই বিগ বস ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। যদিও সাম্প্রতিক কালে এর টিআরপি কিছুটা কমেছে, তবুও দর্শকদের আগ্রহ এখনো বেশ ভাল।  

অন্যদিকে, ‘খতরোঁ কে খিলাড়ি’ তৈরি হয়েছে বিদেশি শো ‘ফিয়ার ফ্যাক্টর’-এর আদলে। বহু বছর ধরেই এই অনুষ্ঠানটিও কালার্সকে দিচ্ছে ভালো টিআরপি।  

এই দুই শো-তে বহু তারকাই অংশ নিয়েছেন, এবং অনেকে এই মঞ্চ থেকেই জনপ্রিয়তা পেয়েছেন। সানি লিওনি, শেহনাজ গিল, উরফি জাভেদের মতো তারকারা এই শোগুলির মাধ্যমেই পরিচিতি পেয়েছিলেন। সব মিলিয়ে, শো দু'টি সনি টিভিতেই দর্শক দেখতে পাবেন বলে মনে করা হচ্ছে।


```