
ফাইল চিত্র
শেষ আপডেট: 27 December 2024 13:31
দ্য ওয়াল ব্যুরো: আজ বলিউডের ভাইজান সলমন খানের জন্মদিন। ৫৯ বছরে পা দিলেন তিনি। সলমনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁর জন্য শুভেচ্ছার বন্যা বইছে, যা পাঠাচ্ছেন ভক্তরা এবং বলিউডের বিভিন্ন তারকারা। এখানেই শেষ নয়, যতই হোক সলমনের জন্মদিন। তাই বিগ বস ১৮ এর নির্মাতারা সলমনের জন্মদিন বিশেষভাবে উদযাপন করেছেন শুটিং সেটে।
ইটাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বিগ বসের 'উইকেন্ড কা ভার' পর্বে সলমনের ৫৯তম জন্মদিন উপলক্ষে একটি সারপ্রাইজ আয়োজন করা হয়। এছাড়াও, মিকা সিং এবং কৃষ্ণা অভিষেক এই বিশেষ দিনটি আরও আনন্দময় করতে শুটিং সেটে গিয়েছেন। বিগ বস ১৮-এর প্রতিযোগীরা যেমন, অবিনাশ মিশ্রা, চুম দারং, শিলপা শিরোদকর এবং করণ বীর মেহরা বিশেষ পারফরম্যান্স করেছেন। তবে, নিরাপত্তার কারণে সলমনের পরিবারকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি।
View this post on Instagram
অন্যদিকে, সলমন খান তার ৫৯তম জন্মদিন পালন করেছেন বোন অর্পিতা খানের বাড়িতে। অর্পিতা সলমন এবং তাঁর কন্যা আয়াতের জন্য পার্টি আয়োজন করেছিলেন। অর্পিতার বাড়িতে ভাইজান যখন ঢুকছিলেন, সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। পার্টিতে উপস্থিত ছিলেন সোহেল খান এবং তাঁর ছেলে নীরভান, আরবাজ খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী মালাইকা, শুহর খানসহ আরও অনেকে।
সলমন খান আগামী ছবি 'সিকান্দার'- নিয়ে ব্যস্ত। সেই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। প্রথমে এই ছবির টিজার ২৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রয়াণের কারণে তা একদিন পিছিয়ে গিয়েছে। জানানো হয়েছে, টিজারটি ২৮ ডিসেম্বর সকাল ১১টায় মুক্তি পাবে।