
শেষ আপডেট: 26 April 2023 08:21
দ্য ওয়াল ব্যুরো: শাহিদ কাপুর এবং করিনা কাপুরের কেরিয়ারে অন্যতম বিশেষ জায়গায় থাকবে জব উই মেট (Jab we met) ছবিটি। গত দশকে মুন্নাভাই এমবিবিএস (Munnabhai MBBS) ছবিটিও জনপ্রিয় ছবির তালিকায় প্রথম দিকেই থাকবে। এই দুই ছবিতেই অভিনয় করে করিনা কাপুর এবং গ্রেসি সিং তাঁদের কেরিয়ারের পথে এগিয়ে গিয়েছিলেন কয়েক ধাপ। অথচ এই দুই অভিনেত্রীর অভিনয় করার কথাই ছিল না ছবিদুটিতে। বদলে তেরে নাম অভিনেত্রী ভূমিকা চাওলাকেই (Bhumika Chawla) প্রথমে নায়িকার চরিত্রে ভেবেছিলেন ছবির নির্মাতারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানান অভিনেত্রী ভূমিকা চাওলা। ২০০৭ সালে প্রথমে ভূমিকাই সই করেন জব উই মেট নায়িকার চরিত্রে। তবে পরে এই ছবির পরিচালক, প্রযোজনা সংস্থা, এমনকী নায়িকাও বদলে যায়। ভূমিকার বদলে করিনা কাপুরকে নেওয়া হয় এই ছবির নায়িকা হিসেবে। সেই সময়ে যথেষ্ট আঘাত পেয়েছিলেন এমনই জানান অভিনেত্রী।
প্রথমে জব উই মেট ছবির নাম ছিল ট্রেন, তখন ববি দেওল এবং ভূমিকাকে নেওয়া হয়েছিল নায়ক নায়িকার চরিত্রে। তবে তারপর শাহিদ কাপুর, ভূমিকা চাওলা, শাহিদ কাপুর আয়েশা টাকিয়া হয়ে শেষমেষ শাহিদ কাপুর এবং করিনা কাপুরকে চূড়ান্ত করা হয় এই ছবির নায়ক নায়িকার ভূমিকায়।
জব উই মেট ছাড়াও মুন্নাভাই এমবিবিএস ছবিও হাতছাড়া হয় ভূমিকার। প্রথমে এই ছবি মণিরত্নমের পরিচালনা করার কথা হলেও পরে এই ছবির পরিচালক পাল্টে হন রাজকুমার হিরানি। ভূমিকার কথায়, রাজু ওরফে রাজকুমার স্যারই জানেন অভিনেত্রী বদলে যাওয়ার রহস্য। তিনি বলেন, এই ছবির প্রায় বছর দশেক পরে রাজকুমার হিরানি জানান অন্য কারও ভুলে সেই সময়ে মুন্নাভাই থেকে সরতে হয়েছিল ভূমিকাকে। প্রসঙ্গত, ভূমিকা দীর্ঘদিন পর ফিরেছেন তাঁর তেরে নাম ছবির নায়ক সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান ছবিতে।
অঙ্কে ১০০-য় ১০০, ফিজিক্সে ৯৫! সামান্থার দশম শ্রেণির রেজাল্ট দেখে তাজ্জব নেটদুনিয়া