Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশান্তকে শ্রদ্ধা জানাতে অনন্য সি‌দ্ধান্ত ভূমির, দুর্গতদের অন্নদান করবেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: এখনও শোক কাটেনি। সুশান্ত সিংহ রাজপুতের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত। নানা ভাবে শোক প্রকাশ ও স্মৃতি তর্পণ করছেন সতীর্থরা। ইতিমধ্যেই সুশান্তকে শ্রদ্ধা জানাতে করোনাভাইরাস জনিত কারনে সংকটে পড়া ৩,৪০০ দুর্গত পরিবারকে অ

সুশান্তকে শ্রদ্ধা জানাতে অনন্য সি‌দ্ধান্ত ভূমির, দুর্গতদের অন্নদান করবেন অভিনেত্রী

শেষ আপডেট: 28 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: এখনও শোক কাটেনি। সুশান্ত সিংহ রাজপুতের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত। নানা ভাবে শোক প্রকাশ ও স্মৃতি তর্পণ করছেন সতীর্থরা। ইতিমধ্যেই সুশান্তকে শ্রদ্ধা জানাতে করোনাভাইরাস জনিত কারনে সংকটে পড়া ৩,৪০০ দুর্গত পরিবারকে অন্নদানের সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিষেক কাপ‌ুর ও তাঁর স্ত্রী প্রজ্ঞা কাপুর। এবার অভিষেক-প্রজ্ঞার সংস্থার মাধ্যেই সুশান্তের স্মৃতিতে দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। তিনি বলেছেন, আরও ৫৫০ পরিবারকে অন্নদান করতে চান।

সুশান্তর সঙ্গে অভিষেক কাপুরের সম্পর্ক দীর্ঘ সময়ের। তাঁরই সিনেমা 'কাই পো চে'-র মাধ্যমে ২০১৩ সালে বলিউডে পা রেখেছিলেন সুশান্ত। ২০১৮ সালে 'কেদারনাথ' ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করেন। অভিষেক ও প্রজ্ঞার সংগঠন 'এক সাথ'-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানানো হয়েছে ভূমির অঙ্গিকারের কথা। তাতে লেখা হয়েছে, আমাদের উদ্যোগে নতুন এক মোড়, আরও ৫৫০ পরিবারকে সহায়তা পৌঁছনোর সুযোগ এনে দিলেন ভূমি পেডনেকর। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। এত সুন্দর উপায়ে তিনি সুশান্ত স্মরণ করতে তাওয়ার জন্য ধন্যবাদ ভূমিকে। ভূমি নিজেও তাঁর ইনস্টাগ্রামে এই বার্তা রিপোস্ট করেছেন। সেই পোস্ট প্রজ্ঞাও পোস্ট তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে ভূমিকে ধন্যবাদ জানিয়েছেন। ওই পোস্টে ভূমির একটি বিশেষ বার্তাও রয়েছে। অভিনেত্রী লিখেছেন, আমি 'এক সাথ' ফাউন্ডেশনের মাধ্যমে আমার প্রিয় বন্ধু সুশান্তের স্মরণে ৫৫০টি দুর্গত পরিবারকে অন্নদানের অঙ্গীকার করছি। আর্ত মানুষের প্রয়োজনে আরও বেশি বেশি করে ভালবাসার আর্জিও জানিয়েছেন ভূমি।

এই সুযোগে সুশান্তের সঙ্গে কাজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন ভূমি। অভিষেক চৌবের 'সোনচিড়িয়া' সিনেমায় সুশান্ত ও ভূমি একসঙ্গে কাজ করেছেন। সেই সময়ে চম্বলে শ্যুটিংয়ের কথা লিখেছেন। জানিয়েছেন, তাঁরা দু'জন কীভাবে ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন। নিজের নোটবুকের একটি ছবিও শেয়ার করেছেন ভূমি। জানিয়েছে, সুশান্তের সঙ্গে তিনি যা যা আলোচনা করতেন তার সব ওই নোটবুকে লিখে রাখতেন ভূমি। সুশান্তর স্মরণে একটি কবিতাও লিখেছিলেন তিনি। সেটিও পোস্ট করেছেন অভিনেত্রী।

```