Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘এটি সমাধান নয়, চরম নিষ্ঠুরতা’, হাইকোর্টের নির্দেশে ক্ষোভে ফেটে পড়লেন ভূমি

ভূমি লিখেছেন, “আমার ব্রুনো মাত্র চার মাস বয়সে আমার জীবনে আসে। তখন ও মারাত্মক আহত—চোয়াল ভাঙা, লেজ পুড়ে যাওয়া, অবস্থা ভয়াবহ। কিন্তু ব্রুনো সবসময় হাসিখুশি, দয়ালু, আর সবার যত্ন নিতে ভালবাসে।”

‘এটি সমাধান নয়, চরম নিষ্ঠুরতা’, হাইকোর্টের নির্দেশে ক্ষোভে ফেটে পড়লেন ভূমি

ভূমি পেদনেকর

শেষ আপডেট: 14 August 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের নির্দেশে অবিলম্বে সব রাস্তার কুকুর সরানোর রায়ে স্তম্ভিত হয়েছে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। সেই তালিকায় এবার যোগ দিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর। নিজের পোষা দেশি কুকুর ‘ব্রুনো’র ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা লিখলেন তিনি।

পোস্ট করা ছবিগুলোর প্রতিটিতেই রয়েছে ব্রুনোর উপস্থিতি, কোথাও অভিনেত্রীর স্নেহভরা আদর, কোথাও বা ব্রুনোর দুষ্টুমির মুহূর্ত। বড় মাপের একজন অভিনেত্রী হয়েও বিদেশি প্রজাতির কুকুর না নিয়ে দেশি কুকুরকে নিজের পরিবারের অংশ করেছেন ভূমি, এতেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

ভূমি লিখেছেন, “আমার ব্রুনো মাত্র চার মাস বয়সে আমার জীবনে আসে। তখন ও মারাত্মক আহত—চোয়াল ভাঙা, লেজ পুড়ে যাওয়া, অবস্থা ভয়াবহ। কিন্তু ব্রুনো সবসময় হাসিখুশি, দয়ালু, আর সবার যত্ন নিতে ভালবাসে।”

Bhumi Pednekar Comes Out Against SC Decision On Stray Dogs: My Bruno Was Battered By Children Because...

তিনি জানান, দিল্লির প্রায় তিন লাখ কুকুরকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তে তার মন ভেঙে গেছে। “আমি ভাবি, ব্রুনো আর তার মতো অসংখ্য দেশি কুকুরের কী হবে, যাদের কাছে রাস্তা-ঘাটই আসল বাড়ি? কয়েক দশক ধরে তারা আমাদের জীবনের অংশ,” লিখেছেন অভিনেত্রী।

ভূমি আরও বলেছেন, “আমাদের সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের গভীরে কুকুরের উপস্থিতি রয়েছে, মহাভারত, ঋগ্বেদ, উপনিষদ সবখানেই তাদের উল্লেখ আছে। এতগুলো কুকুরকে জোর করে সরিয়ে দেওয়া কোনও সমাধান নয়, বরং এটি চরম নিষ্ঠুরতার উদাহরণ।”

শেষে তিনি আহ্বান জানান, “প্রত্যেক কুকুরের প্রতি আমার সহানুভূতি রয়েছে। ন্যায় বিচার হোক, সেটাই চাই। যারা আমাদের সুরক্ষা নিয়ে ভাবে, তাদের সুরক্ষার জন্য আমরাই এগিয়ে আসব।”


```