Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

‘ধুরন্ধর ২’-এর দাপটে কি পিছু হটল ‘ভূত বাংলো’? মুক্তির তারিখ নিয়ে জল্পনা উস্কে দিলেন একতা

‘ধুরন্ধর ২’-এর বক্স অফিস ঝড়ের মধ্যেই পিছোল অক্ষয় কুমারের ‘ভূত বাংলো’-র মুক্তি। প্রতিযোগিতা এড়াতেই কি এই সিদ্ধান্ত? সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন একতা কাপুর।

‘ধুরন্ধর ২’-এর দাপটে কি পিছু হটল ‘ভূত বাংলো’? মুক্তির তারিখ নিয়ে জল্পনা উস্কে দিলেন একতা

ভূত বাংলো

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 April 2026 19:39

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বক্স অফিসের সমীকরণে বড়সড় পরিবর্তন। অক্ষয় কুমারের ছবি ‘ভূত বাংলো’-র মুক্তির তারিখ হঠাৎই বদলে দেওয়া হয়েছে। আগে ঠিক ছিল ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি, কিন্তু এখন নতুন করে ঘোষণা করা হয়েছে, ১৭ এপ্রিল মুক্তি পাবে ‘ভূত বাংলো’ (Bhoot Bangla)। এই পরিবর্তনের কারণ কী, তা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। অবশেষে প্রযোজক একতা কাপুর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই রহস্যের পর্দা ফাঁস করেছেন।

মুক্তির তারিখ বদল নিয়ে ইনস্টাগ্রামে এক পোস্টে একতা কাপুর জানান, পরিবেশক এবং প্রদর্শকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘ভূত বাংলো’-র প্রি-অর্ডার প্রিভিউ আগামী ১৬ এপ্রিল রাত ৯টা থেকে শুরু হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ বর্তমানে অসাধারণ ব্যবসা করছে, যা গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই ইতিবাচক খবর। প্রদর্শকদের মতে, মুক্তির তারিখে এই সামান্য পরিবর্তন করলে দুটি ছবিই তাদের প্রাপ্য জায়গা, মনোযোগ এবং গুরুত্ব পাবে। ফলে কোনও ছবির ওপরই অযথা চাপ তৈরি হবে না।

#ঈআথ

একতা কাপুরের এই পোস্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে প্রতিযোগিতা না করাটা খুবই বিচক্ষণ সিদ্ধান্ত। আবার কেউ একতার সততার প্রশংসা করেছেন। অনেকেই মনে করছেন, নির্মাতারা বাস্তব পরিস্থিতি বুঝেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তবে কিছু নেটিজেন প্রশ্ন তুলেছেন, ধুরন্ধরের সঙ্গে প্রতিযোগিতা এড়ানো গেলেও ১৭ এপ্রিল যদি সলমন খানের ছবিও মুক্তি পায়, তাহলে সেই পরিস্থিতি কীভাবে সামলানো হবে।

অক্ষয় কুমারের ‘ভূত বাংলো’ মূলত একটি হরর-কমেডি ছবি। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন ভামিকা গাব্বি, রাজপাল যাদব এবং পরেশ রাওয়াল। ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। অভিনয়ের পাশাপাশি ছবিটির সহ-প্রযোজনার দায়িত্বেও রয়েছেন অক্ষয় কুমার নিজেই। ফলে এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহও যথেষ্ট বেশি।

অন্যদিকে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র ১৪ দিনের মধ্যেই ভারতে ছবিটি ৯০০ কোটির বেশি আয় করেছে বলে জানা গিয়েছে। একাধিক বড় ছবির রেকর্ড ভেঙে এই ছবি এখন প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে। সেই কারণেই বক্স অফিসের ভারসাম্য বজায় রাখতে এবং দুটি ছবিকেই সমান গুরুত্ব দিতে ‘ভূত বাংলো’-র মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।


```