Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দীপাবলিতে চাঙ্গা ভুল ভুলাইয়া-সিংঘমের বক্স অফিস! সপ্তাহ শেষের রিপোর্ট দ্য ওয়ালে

মঙ্গলবার সিনেমাটি দুটির প্রেক্ষাগৃহে চলার পঞ্চম দিন ছিল। যাতে ভুল ভুলাইয়া ৩ ভারতে আয় করেছিল ১৩.৫০ কোটি টাকা। বেশি হল পেয়েও সিংঘম এগেইন আয় করে একই টাকা।

দীপাবলিতে চাঙ্গা ভুল ভুলাইয়া-সিংঘমের বক্স অফিস! সপ্তাহ শেষের রিপোর্ট দ্য ওয়ালে

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 8 November 2024 19:30

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া থ্রি ও রোহিত শেট্টির সিংঘম অ্যাগেইন। দুই ছবিই তেমন ভাল প্রতিক্রিয়া না পেলেও বক্স অফিসে টক্কর দিচ্ছে সেয়ানে সেয়ানে। দীপাবলির মরশুমে ব্যবসাও করছে জমিয়ে। সপ্তাহ শেষে ভুল ভুলাইয়া থ্রির থেকে বক্স অফিসে এগিয়ে সিংঘম। 

শুক্রবার অর্থাৎ আজ ছিল এই দুই ছবিরই অষ্টম দিন। এদিন পর্যন্ত ভুল ভুলাইয়া আয় করেছে ১৫৮.২৫ কোটি। সিংঘম আয় করেছে ১৭৩ কোটি। বিদেশেও এই দুই ছবিই আয় করেছে বেশ ভাল। যা দেখে খুশি ছবির নির্মাতারা। 


এর আগে মঙ্গলবার সিনেমাটি দুটির প্রেক্ষাগৃহে চলার পঞ্চম দিন ছিল। যাতে ভুল ভুলাইয়া ৩ ভারতে আয় করেছিল ১৩.৫০ কোটি টাকা। বেশি হল পেয়েও সিংঘম এগেইন আয় করে একই টাকা। পরে অবশ্য এই অঙ্কে হেরফের হতে শুরু করে। শুক্রবার অর্থাৎ আজ সিংঘম ভুল ভুলাইয়ার থেকে প্রায় ১৫ কোটি টাকা বেশি আয় করেছে। 

ভুল ভুলাইয়া থ্রি নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা ছিল শুরুতে, পরের দিকে তা কমতে শুরু করে কিন্তু দীপাবলির বাজারে বক্স অফিসে ভাটা পড়েনি। বিদ্যা বালানের কামব্যাককে তুরুপের তাস বানালেও গল্পে ও পুরো গল্প ফুটিয়ে তোলায় খামতি থাকায় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। 

এদিকে, রোহিত শেট্টির কপ ইউনিভার্সের অংশ সিংহম এগেইন। ছবিটি সিংঘম সিরিজের তৃতীয় ছবি। অজয় দেবগন ছাড়াও এই ছবি অভিনয় করেছেন করিনা কাপুর খান, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, টাইগার শ্রফ ও অর্জুন কাপুর। এই ছবিও খুব ভাল রিভিউ পায়নি কিন্তু সপ্তাহ শেষে এগিয়ে বক্স অফিস কালেকশনে। 


```