Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাঁকচুন্নি... বাংলায় গালি দিচ্ছেন বিদ্যা বালান, ভুলভুলাইয়া ৩-এর টিজারে স্বমহিমায় মঞ্জুলিকা

ছবিতে দেখা যাবে বিদ্যা বালনকে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব -সহ অন্যান্যরা।

শাঁকচুন্নি... বাংলায় গালি দিচ্ছেন বিদ্যা বালান, ভুলভুলাইয়া ৩-এর টিজারে স্বমহিমায় মঞ্জুলিকা

শেষ আপডেট: 28 September 2024 12:09

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় গালাগালি করছেন বিদ্যা বালান। পিছন থেকে কথা বলছেন কার্তিক আরিয়ান। চারিদিকে ভৌতিক পরিবেশ। হ্যাঁ ভূতের গল্পের কথাই হচ্ছে। কারণ মুক্তি পেয়েছে ভুলভুলাইয়া ৩-এর টিজার। যা দেখে উচ্ছসিত দর্শক। দিন গুনছে মুক্তির। 

টিজার শুরু হচ্ছে বিদ্যা বালানের বাংলায় গালাগাল দিয়ে। তারপরই কার্তিক আরিয়ান বলছেন, 'কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে?' দরজা তো বন্ধ হয়ই খোলার জন্য। খুলতে চলেছে ভুলভুলাইয়ার দরজা। আবার খেলা দেখাবে মঞ্জুলিকা। আসছে রুহ বাবাও। 

ছবিতে দেখা যাবে বিদ্যা বালানকে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব -সহ অন্যান্যরা। টিজারে মিলল 'আমি যে তোমার' গানের ঝলক। সঙ্গে থাকছে ভুলভুলাইয়ার সবচেয়ে জনপ্রিয় গান 'হরে রাম হরে রাম' গানটি। 

আনিস বাজমি পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে চলতি বছর দীপাবলিতে। শোনা যাচ্ছে এতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। 


```