Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আমি অন্তর থেকে খুশি হয়েছি ২৬ টা প্রাণের জন্য

জঙ্গি ঘাঁটি যে পাকিস্তানে একাধিক রয়েছে সেটা সারা পৃথিবী জানে। এবার তো সারা দুনিয়ার সামনে প্রমাণ হয়ে গেল পাকিস্তান জঙ্গিদের আস্তানা।

আমি অন্তর থেকে খুশি হয়েছি ২৬ টা প্রাণের জন্য

ভাস্বর চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 7 May 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা। সেই সন্ত্রাসবাদের ভারতীয় প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনি। দ্য ওয়ালের কাছে এই চাঞ্চল্যকর ঘটনায় প্রতিক্রিয়া জানালেন জনপ্রিয় অভিনেতা লেখক ভাস্বর চট্টোপাধ্যায়। 

ভাস্বর বললেন 'একটা সময় ভারতের নীতি ছিল আমাকে চড় মারলে আমার আর একটা গাল বাড়িয়ে দেব । কারণ আমরা ছিলাম অহিংস নীতি মেনে চলা শান্তিপূর্ণ দেশ। কিন্তু সে সময়টা চলে গেছে। এখন চড় খেলে আবার চড়টা ফিরিয়ে দিতে হবে। ভারতীয় সেনাবাহিনী সেই চড় সপাটে মেরেছে। আজ ৭ মে আমাদের ভারতবাসীদের কাছে বিরাট একটা দিন। ২৬ টা পরিবারের যে নিরীহ প্রাণ চলে গেছিল, তাঁদের চোখের জল কিছুটা হলেও মুছল। 

Actor Bhaswar Chatterjee shares his Kashmir trip photos | কাশ্মীরে ভাস্বরের  নতুন বন্ধু! সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন ছবি

বেশ কয়েক বছর ধরে কাশ্মীর ভাস্বরের কাছে  নিজের ঘরবাড়ি হয়ে গেছে। এতবার তিনি কাশ্মীর গেছেন। সেখানকার মানুষরা ভাস্বরের কলকাতার ফ্ল্যাটেও এসেছেন বহুবার। অভিনেতার কাছের মানুষ হয়ে উঠেছেন তাঁরা। কাশ্মীর নিয়ে ভাস্বর এক গুচ্ছ বই লিখে ফেলেছেন। 'অন্য উপত্যকা', 'আলোর উপত্যকা', 'মহারানি দিদ্দা', 'আলিয়া' প্রতিটি বই রীতিমত বেস্টসেলার। 

পাকিস্তান প্রসঙ্গে ভাস্বর বললেন 'জঙ্গি ঘাঁটি যে পাকিস্তানে একাধিক রয়েছে সেটা সারা পৃথিবী জানে। এবার তো সারা দুনিয়ার সামনে প্রমাণ হয়ে গেল পাকিস্তান জঙ্গিদের আস্তানা। ভারতীয় সেনাবাহিনী কিন্তু একমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকেই আক্রমণ করছে। বেশ করছে, ঠিক করছে। ভারত সরকার জঙ্গিদের গুঁড়িয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে পাকিস্তান জঙ্গি ঘাঁটির মূল উৎস। 
শুনলাম পাকিস্তানের সেনাপ্রধান এখন বলছেন 'শান্তি চাই'। শান্তি চাইলে পহেলগাঁওয়ে হত্যালীলা চালিয়েছিল কেন? আর সেই লোকগুলো পাকিস্তান থেকেই এসেছিল তা নতুন করে প্রমাণ করার আর কিছু নেই। চড় খাবার দিন শেষ, চড় মারার দিন শুরু হয়ে গেছে। 

Bhaswar Chatterjee: অবৈধ সম্পর্কে জেরে ঘন ঘন কাশ্মীর ভ্রমণ? মুখ খুলতেই  বিস্ফোরক ভাস্বর চট্টোপাধ্যায়

ভাস্বর আরও একটি ব্যাপারে দারুণ খুশি। তাঁর কথায় 'খুশির কারণ ভারত মক ড্রিল করছে, শিখছে তাই পাকিস্তান ভাবছিল ভারত টেবিলের তলায় লুকোবে। কিন্তু তা যে নয় ভারত দেখিয়ে দিল। পাকিস্তান যে হামলা ধারণা করতে পারেনি ভারত তা করে দেখালো। আমি গর্বিত। আমি অন্তর থেকে খুশি হয়েছি ২৬ টা জানের জন্য।'


```