
শেষ আপডেট: 12 July 2018 14:58
নাটকের প্রেক্ষাপট এক ছোট্ট গ্রাম। যেখানে এখনও জমিদারী প্রথা চলে। সেই জমিদারেরই এক চাকর হঠাৎ লটারি জিতে বসে। আর তারপরেই ঘুরে যায় ক্ষমতার বৃত্তটা। খোদ জমিদার থেকে পুলিশের অফিসার, সবার লক্ষ্য হয়ে ওঠে এই চাকরকে তোয়াজ করে লটারির টিকিটটা হাতানো।
আর এই নাটক দিয়েই বাংলা থিয়েটারে প্রবেশ করছে এক্সপেরিমেন্টাল মার্কেটিং কোম্পানি শোহাউজ। এর আগে লিলেট দুবে, রজিত কাপুর, রিচা চাড্ডা, কালকি কোলেচিনের মত বিখ্যাত তারকাদের নিয়ে তাঁরা শো করেছেন সারা দেশে।
শোহাউজের ব্রাঞ্চ ম্যানেজার চিরঞ্জিব বসু জানাচ্ছেন, বাংলা থিয়েটারকে হিন্দি কিংবা ইংরাজি থিয়েটারের মতো বাণিজ্য সফল উচ্চতায় নিয়ে যেতে চান তাঁরা।
খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করে খুশি বেহালা ব্রাত্যজনের প্রেসিডেন্ট সুপ্রিয় চক্রবর্তীও। তাঁর ইচ্ছে, আদন্ত মজার এই নাটক দেখতে ভিড় জমাক জনতা।
নাটকের পরবর্তী শো ২৯ জুলাই। কলামন্দিরে।