Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাই অন্তঃসত্ত্বা হতেই নতুন অতিথিকে আসতে না দেওয়ার প্রমিস নীলাঞ্জনার! 

সময় পিছিয়ে গেলও গল্পের প্লট কিন্তু বেশ টানটান। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। আর তাতেই দেখা যাচ্ছে, হাতির হামলায় প্রাণ যায়নি অনির্বাণের। সে বেঁচে আছে

রাই অন্তঃসত্ত্বা হতেই নতুন অতিথিকে আসতে না দেওয়ার প্রমিস নীলাঞ্জনার! 

কী হতে চলেছে মিঠিঝোরায়?

শেষ আপডেট: 2 March 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: জমে উঠেছে 'মিঠিঝোরা'। সোমবার থেকে নতুন ভাবে নতুন সময়ে আসতে চলেছে এই ধারাবাহিক। তবে আর ৪৫ মিনিট নয়। আধ ঘণ্টাই দেখানো হবে ধারাবাহিকটিকে। এর আগে সাড়ে ৯টার সময় জি বাংলায় সম্প্রচারিত হত এই ধারাবাহিক। তবে আর সাড়ে ৯ টা নয়, বরং ১০টা ১৫থেকে দেখা যাবে ধারাবাহিকটি। সাড়ে ৯টার সময় দেখানো হবে মানালি দে অভিনীত নতুন ধারাবাহিক 'দুগ্গামণি ও বাঘ মামা'।  

সময় পিছিয়ে গেলও গল্পের প্লট কিন্তু বেশ টানটান। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। আর তাতেই দেখা যাচ্ছে, হাতির হামলায় প্রাণ যায়নি অনির্বাণের। সে বেঁচে আছে। শুধু কি তাই? বাড়িতেও সুখবর। রাই সন্তানসম্ভবা। সে কথা অনির্বাণকে জানাতেই সে বেজায় খুশি। রাইয়ের যাতে কোনও সমস্যা না হয়, সে প্রতিজ্ঞাও করতে দেখা যায় তাঁকে। 

অন্যদিকে নীলাঞ্জনাও মনে মনে করে ফেলে এক প্রতিজ্ঞা। বাংলা ধারাবাহিক বলে কথা! সব কিছু কি আর মসৃণভাবে হয় সেখানে? দিদির প্রতি হিংসা দানা বাঁধতে থাকে নীলাঞ্জনার মনে। সে বলে, "নতুন অতিথি তোদের জীবনে আর আসবে না দিদি, এটা নীলাঞ্জার প্রমিস’।

একদিকে যখন নতুন সন্তান আসার আনন্দে আত্মহারা রাই ও অনির্বাণ ঠিক তখনই নীলুর নতুন চক্রান্ত। সুস্থভাবে সন্তানের জন্ম দিতে পারবে কি রাই? নাকি তাঁর জন্য অপেক্ষা করছে নতুন কোনও বিপদ? সোমবার থেকে রাত ১০টা ১৫তে সেই সাসপেন্সেরই পর্দা ফাঁস হতে চলেছে। সময় পিছিয়েছে ঠিকই তবে আগের মতো ৪৫ মিনিটই দেখানো হবে ওই ধারাবাহিক। 


```