
শেষ আপডেট: 28 April 2023 12:14
দ্য ওয়াল ব্যুরো: ধারাবাহিকের (Bengali serial) গল্পে প্রায়ই এগিয়ে যায় সময়সীমা। গল্পের মোড় পালটে নাটকীয় করে তুলতে সময় বদলানোর কোনও বিকল্প নেই। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'গুড্ডি'তেও এবার সেই ফর্মুলার প্রয়োগ দেখা গেল।
রণজয় শ্যামৌপ্তি অভিনীত এই ধারাবাহিকের গল্পের অতিনাটকীয়তা অনেক সময়ই আলোচনার বিষয়বস্তু করে তুলেছে গুড্ডিকে। কিছুদিন আগে গল্পে মৃত্যু হয়েছিল রণজয় অভিনীত অনুজ চরিত্রটির। এবার একেবারে ভোল বদলে নতুন অবতারে ফের হাজির অভিনেতা।
এই মুহূর্তে 'গুড্ডি'র গল্প এগিয়ে গেছে ১৮ বছর (Guddi takes a leap of 18 years)। এর মধ্যে বড় হয়েছে অনুজের ছেলে পুবলু এবং গুড্ডির মেয়ে রেশমি। বড় অয়ে দুজনেই ফের সামনাসামনি এসেছে নতুন পরিচয়ে। ঋতুরাজ এবং ঋতাভরি নামেই মুখোমুখি হয়েছে ছোটবেলার রেশমি এবং পুবলু। এই দুই চরিত্রে আছেন রণজয় এবং শ্যামৌপ্তি।
গল্প এগিয়ে যাওয়ার ফলে, গুড্ডিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্যামৌপ্তিকে। গুড্ডি এবং মেয়ে রেশমি দুই চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলছেন অভিনেত্রী। প্রসঙ্গত, গল্পের বাঁক পরিবর্তনেও দর্শকদের একাংশ প্রশ্ন তুলেছেন যে পালিতা মেয়ে বড় হয়ে কীভাবে একই রকম দেখতে হল। তবে, এই প্রশ্নকে সরিয়ে শ্যামৌপ্তির অভিনয়ের প্রশংসাও করছেন অনেকেই। পাশাপাশি, রণজয়ের নতুন লুকও বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের।
যুধাজিৎ কী দ্বিতীয় রোহিত সেন? গুড্ডির পর্ব দেখে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই