Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'চিরসখা'য় বিয়ের প্রস্তুতি, মধুচন্দ্রিমায় বর-বউয়ের সঙ্গে যাচ্ছে গোটা পরিবার? 

কী হতে চলেছে আগামী পর্বগুলিতে? দ্য ওয়ালকে ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র সুদীপ মুখোপাধ্যায় কী জানালেন?

'চিরসখা'য় বিয়ের প্রস্তুতি, মধুচন্দ্রিমায় বর-বউয়ের সঙ্গে যাচ্ছে গোটা পরিবার? 

কী হতে চলেছে আগামী পর্বগুলিতে?

শেষ আপডেট: 11 March 2025 21:13

দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিরিয়ালের বেশিরভাগ গল্পই বরাবরই নারীকেন্দ্রিক। সদ্য শুরু হওয়া চিরসখাও এর ব্যতিক্রমী নয়। এই মুহূর্তে সেই ধারাবাহিকে অবশ্য চলছে বিয়েবাড়ির রেশ। কমলিনীর বড় ছেলের বিয়ে। এদিকে বিয়ের সময় পাত্রীপক্ষের দাবি ছিল মা-কে নাকি ছেলের বিয়ে দেখতে নেই। যদিও তা মানতে নারাজ কমলিনীর মেয়ে, ছোট ছেলে ও প্রেমিকা। আপাতত গোটা ধারাবাহিক জুড়েই প্রথা ভাঙার খেলা। 

কী হতে চলেছে আগামী পর্বগুলিতে? দ্য ওয়ালকে ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র সুদীপ মুখোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে বুবলাইয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। একই সঙ্গে বৌঠানের সঙ্গে সম্পর্ক নিয়েও নানা কথা শুরু হয়েছে। বিয়েবাড়ির নানা ধরনের দৃশ্য দেখানো হয়েছে। এই ভাবেই গল্প এগোচ্ছে।" 

কিছু দিন ধরেই এই ধারাবাহিক নিয়ে নানা আলোচনা। ধারাবাহিকে দেখানো হচ্ছে, কমলিনীর ছোট ছেলে ও মেয়ে প্রশ্ন তুলেছে, তার দাদা-বৌদি একাই মধুচন্দ্রিমায় যাবে, নাকি গোটা পরিবারের সকলেই যাবে? তাঁদের মতামত বেড়াতে গেলে সকলেরই একসঙ্গে যাওয়া উচিত। নেটিজেনদের একটা বড় অংশের দাবি, নবদম্পতির সঙ্গে হনিমুনে যাওয়া কতটা যুক্তিসঙ্গত? যদিও ধারাবাহিকের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের দাবি, কেন নয়? এক সময় নতুন স্বামী-স্ত্রী পরস্পরকে চিনতেন না। দেখাশোনা করে করে বিয়ে হত। কিন্তু এখন সময় বদলেছে। সবাই সবাইকে চেনেন। সেক্ষেত্রে একসঙ্গে গোটা পরিবার মিলে ঘুরতে যাওয়ায় কোনও আপত্তি থাকতে পারে না। আগামী দিনে ধারাবাহিকটিতে কী হয়, এখন সেটাই দেখার। 


```