
শেষ আপডেট: 14 April 2023 12:21
দ্য ওয়াল ব্যুরো: রাত সাড়ে ন’টা বাজলেই বাংলা ধারাবাহিকপ্রেমী দর্শকের ঠিকানা স্টার জলসা। সূর্য-দীপার টক ঝাল সমীকরণের পাশাপাশি, মিষ্টি সোনা-রূপার আধো আধো বুলিতে মেতে থাকেন দর্শক। তবে পর্দায় বেশিরভাগ সময়েই সূর্য-দীপার মধ্যে অশান্তি লেগে থাকলেও অনুরাগের ছোঁয়ার (Anurager Choya) বর্ষবরণ স্পেশাল পর্বে (bengali new year) একেবারেই অন্য মেজাজে দেখা যাবে দীপা থেকে লাবণ্য সকলকেই।
১৪ এপ্রিল রাত ৯.৩০টায় সম্প্রচারিত হতে চলেছে সেনগুপ্ত পরিবারের বর্ষ বরণ অনুষ্ঠান। সেখানে থাকছে একটি নয় বরং একাধিক বিশেষ চমক। ১৪ এপ্রিলের পর্বে এই দিনেই সেরা ব্যবসায়ীর পুরস্কার পেতে চলেছেন লাবণ্য সেনগুপ্ত ওরফে রূপাঞ্জনা মিত্র। পাশাপাশি, একই দিনে দীপার জন্মদিনও পালন করবে সেনগুপ্ত পরিবার।
সবমিলিয়ে নাচে গানে জমজমাট হয়ে উঠতে চলেছে এই গোটা পর্বটি। থাকছে ধারাবাহিকের প্রধান আকর্ষণ দুই খুদে সোনা এবং রূপার নাচও। প্রসঙ্গত, তিক্ততা ভুলে সূর্যও যে চেষ্টা করবে নতুন বছরে ফের দীপার কাছাকাছি আসার সেই ইঙ্গিতও থাকছে পর্বটিতে। এখন দেখার যে বরাবরের মতো সূর্য-দীপার দূরত্ব বেড়ে চলে নতুন বছরেও নাকি সব অভিমান ভুলে ফের কাছাকাছি আসে দীপা ও সূর্য।
সুজয়দা, বাবাইদা এখন অতীত, সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন ডোডোদা