Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাংলা ছবিতে প্রথমবার আসছে ম্যাকবেথ, 'মায়া' মুক্তি জুলাইয়ের প্রথম সপ্তাহেই

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৫০০ বছর আগে ক্ষমতার লোভ, দুর্নীতি, পাপ সবকিছু নিয়ে গড়া চিরকালীন সমাজের ছবি এঁকেছিলেন শেক্সপিয়ার তাঁর 'ম্যাকবেথ' নাটকে। সেই 'ম্যাকবেথ' আজও সমান প্রাসঙ্গিক আজকের সমাজেও। হয়তো সেই কারণেই বারবার সমকালীন পরিচালকদের ক্

বাংলা ছবিতে প্রথমবার আসছে ম্যাকবেথ, 'মায়া' মুক্তি জুলাইয়ের প্রথম সপ্তাহেই

শেষ আপডেট: 30 June 2023 11:46

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৫০০ বছর আগে ক্ষমতার লোভ, দুর্নীতি, পাপ সবকিছু নিয়ে গড়া চিরকালীন সমাজের ছবি এঁকেছিলেন শেক্সপিয়ার তাঁর 'ম্যাকবেথ' নাটকে। সেই 'ম্যাকবেথ' আজও সমান প্রাসঙ্গিক আজকের সমাজেও। হয়তো সেই কারণেই বারবার সমকালীন পরিচালকদের ক্যামেরায় নানা ভাবে ধরা পড়ে ম্যাকবেথের গল্প।

বাংলা ছবিতে এই প্রথমবার বড় পর্দায় 'ম্যাকবেথ' অবলম্বনে আসছে 'মায়া'। রাজর্ষি সেন পরিচালিত 'মায়া' ছবিটি মুক্তি পাবে ৭ জুলাই। একেবারে ম্যাকবেথের মতোই লোভ, উচ্চাকাঙ্ক্ষা, দুর্নীতি হৃদয়হীনতা এই সবকিছুর এক সংমিশ্রণ রয়েছে 'মায়া' ছবিতে। সম্প্রতি 'মায়া' ছবির কলাকুশলীদের নিয়ে সাংবাদিক বৈঠক হয়ে গেল দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে।

'মায়া' ছবিতে অভিনয় করেছেন, গৌরব চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাশ, অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ওরফে রাহুল সহ আরও অনেকে। এই ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলাকে। প্রসঙ্গত, তিনি পশ্চিমবঙ্গের প্রথম সারির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী।

'মায়া' ছবির সাংবাদিক বৈঠকে পরিচালক রাজর্ষি দে বলেন, 'এই ছবিতে নারীবাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।' একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে ম্যাকবেথের বিপর্যয়কে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। প্রসঙ্গত, 'মায়া' ছবির আগেও ওটিটি-র জন্য অনির্বাণ ভট্টাচার্য তৈরি করেছিলেন 'মন্দার'। তবে বড় পর্দায় ম্যাকবেথ অবলম্বনে মায়া-ই হতে চলেছে প্রথম ছবি।

'পরম-স্বস্তিকার সম্পর্ক নেই, দ্বন্দ্ব বেশি'! বিতর্ক উস্কে দিলেন 'শিবপুর'-এর পরিচালক


```