Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধেয়ে আসছে 'ঝড়', সৌজন্যে বনি-সৌরভ-অমৃতা, কালিম্পঙেই লুকিয়ে গল্পের রহস্য

ছবিতে মাইকেল নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। অন্যদিকে পুরোপুরি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে।

ধেয়ে আসছে 'ঝড়', সৌজন্যে বনি-সৌরভ-অমৃতা, কালিম্পঙেই লুকিয়ে গল্পের রহস্য

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 2 November 2024 19:09

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা বিদায় নিয়েছে, শীত আসছে। ঝড় ঝাপটার তেমন কোনও সম্ভাবনা কলকাতায় আর নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে, একটা 'ঝড়'-এর সম্ভাবনা রয়েছে। সেই ঝড় নিয়ে আসছে বনি-সৌরভ। 

বুঝতে পারছেন না তো? পুরোপুরি সাসপেন্সে? সাসপেন্সের ছবিই 'ঝড়।' যাতে একই সঙ্গে প্রথমবারের মতো দেখা যাবে বনি সেনগুপ্ত ও সৌরভ দাসকে। এই জুটির সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন নবাগতা অভিনেত্রী অমৃতা। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন আন্থনি জেন। 

ছবিতে মাইকেল নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। অন্যদিকে পুরোপুরি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে। গল্পের বেশিরভাগ অংশই কালিম্পং শহরজুড়ে। 

জেন, মোনা, নাসিফা, শিখা ও কলেজের হোস্টেল নিয়ে গল্পের শুরু। জেনকে কালিম্পংয়ে আনার জন্য ভূমিকা রয়েছে মাইকেল স্যারের। তাই জেন মাইকেল স্যারকে অভিভাবক মনে করেন। কলেজে জেনের সঙ্গে পরিচয় হয় সৌভিকের। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। জেন হঠাৎ অসুস্থ হয় ও চলে যায় কোমায়। নিখোঁজ হয়ে যায় মোনা, নাসিফা। এখান থেকেই পাল্টে যায় গল্প। রহস্যের মোড়কে গল্পে আগমন হয় অভিনেতা সৌরভ দাসের।

এবার গল্প মোড় নেবে কোন দিকে, সেটা জানতে দেখতে হবে 'ঝড়।' ছবিতে সৌরভ, বনি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু ও শান্তিলাল মুখার্জিকে। ছবিটি মুক্তি পাবে 'পিএস এন্টারটেইনমেন্টস'-এর ব্যানারে পম্পা সাহার প্রযোজনায়। মিউজিকের দ্বায়িত্বে রয়েছেন সমিধ। মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।


```