Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বরফি'র পোস্টার টিজার প্রকাশ্যে, ছবির মুক্তি সামনের এপ্রিলেই

চৈতালি দত্ত 'আমরা সবাই পাপী, এটা পাপের রাজ্য-' এমন এক ক্যাপশন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। আসলে সদ্য প্রকাশ্যে আসা পরিচালক সৌভিক দে-র 'বরফি' (Barfi) ছবির টিজারে (teaser) এই ক্যাপশন রীতিমতো সাড়া ফেলেছে। 'বিজয়া দশমী', '৬০ এ

'বরফি'র পোস্টার টিজার প্রকাশ্যে, ছবির মুক্তি সামনের এপ্রিলেই

শেষ আপডেট: 1 March 2023 09:01

চৈতালি দত্ত

'আমরা সবাই পাপী, এটা পাপের রাজ্য-' এমন এক ক্যাপশন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। আসলে সদ্য প্রকাশ্যে আসা পরিচালক সৌভিক দে-র 'বরফি' (Barfi) ছবির টিজারে (teaser) এই ক্যাপশন রীতিমতো সাড়া ফেলেছে। 'বিজয়া দশমী', '৬০ এর পরে' খ্যাত পরিচালক সৌভিক দে-র আগামী ছবি 'বরফি'। সম্প্রতি ছবির পোস্টার (poster) এবং টিজার মানি স্কোয়ার মলের পিভিআরে এক সাংবাদিক সম্মেলনে প্রকাশিত হল। তবে পরিচালক অনুরাগ বসুর' বরফি' গল্পের সঙ্গে এই ছবির কোনও মিল নেই।

পরিচালক সৌভিক দে'র চিত্রনাট্য ও সংলাপের ওপর ভর করে ছবির কাহিনি আবর্তিত হয়েছে। এই ছবির গল্প ঠিক কিরকম প্রশ্ন করতেই পরিচালক সৌভিক বললেন, "মূলত কমার্শিয়াল থ্রিলারধর্মী এই ছবি। দশ বছর আগে ঘটে যাওয়া এক সত্য ঘটনা এই ছবির গল্প লেখার মূল অনুপ্রেরণা। তবে ঘটনাটা কি সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে এমনই ঘটনা, যা আজও খবরে রীতিমতো চর্চিত।"

Barfi, poster, teaser

এরপর তিনি আরও বলেন, "সমাজের অনেক মানুষের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে ছবিতে বিভিন্ন চরিত্রের আবির্ভাব ঘটেছে। আসলে সমাজের বিরুদ্ধে কে বা কারা লড়ছে ,যারা লড়ছে তার পেছনে আসল রহস্য কী, এই ধরনের বহু প্রশ্নের উত্তর দেবে এই ছবি, যা দেখলে বোঝা যাবে। যেহেতু থ্রিলারধর্মী ছবি, তাই পরিচালক এই মুহূর্তে সম্পূর্ণ গল্প বলতে নারাজ।

Barfi, poster, teaser

ছবিতে বরফির ভূমিকায় অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে অমিত শেট্টি, পিয়ালী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক সেন, অনামিকা সাহা, অভিজিৎ গুহ, অরিত্র দত্ত বনিকদের মতো অভিনেতা-অভিনেত্রীদের।

Barfi, poster, teaser

কলকাতার বিভিন্ন লোকেশনে এবং পুরুলিয়ায় শ্যুটিং হয়েছে ছবির। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সিনেমাটোগ্রাফার অর্ণব গুহ। সুরারোপ করেছেন সৌম্যদীপ চক্রবর্তী। এম এস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবি আগামী এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা।

কাহিনি: সৌভিক দে, সায়ন রয়্যান।
চিত্রনাট্য ও সংলাপ: সৌভিক দে।
প্রযোজক: মিনা শেঠি মন্ডল।

প্রকাশ্যে ‘শেষ পাতা’র পোস্টার, প্রসেনজিৎ-অতনু জুটির হ্যাটট্রিক ছবির মুক্তি পয়লা বৈশাখে


```