Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দোয়েলের শাশুড়িকে বিকিনিতে দেখেছেন? হেমন্তের বিকেলে টিআরপির মতোই চড়ছে পারদ! 

সম্প্রতি সৈকতে ছুটি কাটাতে দেখা গেছে তাঁকে। সেই ট্রিপের ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। তাতেই দেখা গেছে, তটে বিকিনি পরে সময় কাটাচ্ছেন তিনি।

দোয়েলের শাশুড়িকে বিকিনিতে দেখেছেন? হেমন্তের বিকেলে টিআরপির মতোই চড়ছে পারদ! 

শেষ আপডেট: 31 October 2023 16:45

দ্য ওয়াল ব্যুরো: খলনায়িকা হিসাবেই বেশি পরিচিত তিনি। কূটকচালি, কানভাঙানি- কোনটা তিনি না করেছেন! কখনও বোনের বিরুদ্ধে দিদিকে উস্কানি দেওয়া, কখনও হবু বেয়ানকে ছোট করা, সবেতেই তিনি সিদ্ধহস্ত। অভিনয় দেখলে কে বুঝবে, তাঁর এসব বদমায়েশিই কোনওটাই আসলে সত্যি নয়! বরং টিভির পর্দায় তিনি যতটাই অশান্তি-প্রিয়, বাস্তবে ঠিক তার উল্টো। মুক্তমনা, স্বাধীনচেতা তো বটেই, সঙ্গে দুরন্ত ফ্যাশন-বোধ। বয়সের 'এগিয়ে চলো'কে পাত্তা না দিয়ে সমুদ্রতটে দিব্যি বিকিনি পরে ঘুরে বেড়ান তিনি। নরম রোদ্দুর গায়ে মেখে সৈকতে হাসিমুখে ফ্রেমবন্দি হন, ট্রোল-ব্রিগেডকে দূর ছাই করে সেই ছবি নির্ভাবনায় পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই এই হেমন্তের বিকেলেও পারদ চড়ে হুহু করে। 

অনেকেই হয়তো বুঝে গেছেন। হ্যাঁ, অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের কথাই হচ্ছে। ছোটপর্দায় তিনি চেনামুখ। টিভি খুললেই একাধিক বাংলা চ্যানেলে বিভিন্ন ধারাবাহিকে দেখা যায় তাঁকে। সেই সব সিরিয়ালের টিআরপির উন্নতি অনেকটাই তাঁর কল্যাণে। কখনও সৎ মা, কখনও দজ্জাল শাশুড়ি- সব ভূমিকাতেই খল চরিত্রে একই রকম সাবলীল তিনি। কিন্তু পর্দার বাইরে সেই নন্দিনীই একেবারে অন্য মানুষ। ঘুরতে ভালবাসেন খুবই, তাই কাজের ফাঁকে বেড়াতে চলে যান মাঝে মাঝেই। সম্প্রতি সৈকতে ছুটি কাটাতে দেখা গেছে তাঁকে। সেই ট্রিপের ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। তাতেই দেখা গেছে, তটে বিকিনি পরে সময় কাটাচ্ছেন তিনি। 

একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নন্দিনী। তাতে ফ্লোরাল বিকিনিতে জলকেলি করতে দেখা গেছে তাঁকে। কোনও ছবিতে আবার গায়ে জড়িয়ে নিয়েছেন সবুজ ফুলছাপ শ্রাগ। পায়ের পাতা-ছোঁয়া জলের উপরেই বসে নরম রোদের ওম নিচ্ছেন। পোস্টের ক্যাপশনে নন্দিনী লিখেছেন, 'এটা কোন জায়গা, অনুমান করুন তো। গোয়া নয়, তবে আমার খুব পছন্দের জায়গা।' 

সেই পোস্টে নেটিজেনরা মুগ্ধতায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কেউ লিখেছেন, "আপনাকে এমন রূপে আগে দেখিনি!" কেউ বা লিখেছেন, ভীষণ হট লাগছে! 

এই প্রথমবার নয়, নেটমাধ্যমে আগেও সাহসী ছবি পোস্ট করেছেন নন্দিনী। অন্য পশ্চিমি পোশাকের পাশাপাশি বিকিনি পরেও ধরা দিয়েছেন ক্যামেরায়। নিয়মিত শরীরচর্চাও করেন তিনি। আর অনেকেই যেটা জানেন না, সেটা হল, নন্দিনী একজন প্রশিক্ষিত পেইন্টার। তাঁর আঁকা ছবি বিক্রি তো হয়ই, শহরের নানা গ্যালারিতে প্রদর্শনীও চলে। 

বর্তমানে 'মন দিতে চাই' ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। দোয়েল তথা অভিনেত্রী শ্রীতমার শাশুড়ির ভূমিকায় রয়েছেন তিনি। এছাড়া স্টার জলসায় সদ্য শুরু হওয়া 'জল থইথই ভালবাসা'তে তোতা, অর্থাৎ অভিনেত্রী অনুষা বিশ্বনাথনের শাশুড়ির চরিত্রেও তিনি অভিনয় করছেন। 


```