
ফাইল চিত্র
শেষ আপডেট: 29 November 2024 14:05
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা যশ ও অভিনেত্রী নুসরত জাহানের প্রেমকাহিনি টলিপাড়ায় সর্বাধিক চর্চিত। ছবির সেট থেকেই প্রথম কাছাকাছি আসা। বিবাহিত নুসরতের প্রেম পেয়েছিল পরকীয়ার তকমাও। এরপর একে একে নানা বিতর্কে জড়ালেও একে অপরের হাত তাঁরা কখনও ছাড়েননি। এবার সোনালি ও ঘিয়ে রঙের শাড়ি, সঙ্গে ম্যাচিং সোনালি রঙের ব্লাউজ, মাথায় সিঁদুর পরে দেখা দিলেন নুসরত জাহান। অপরদিকে, যশ পরেছেন একদম সাদা রঙের পায়জামা-পাঞ্জাবী। এমন সেজে কোথায় হাজির তাঁরা দু'জনে?
সদ্য এমনই কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁদের দু'জনকে একসঙ্গে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে দেখা যাচ্ছে। এই ছবি দেখে নেটিজেনের মনে একটাই প্রশ্ন জেগেছে, হঠাৎ তিরুপতির মন্দিরে কী করছেন? তাঁদের একটি নতুন ছবি আসতে চলেছে। নাম 'আড়ি'। এই নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে যশ ও নুসরতকে। এই ছবির পরিচালকের ভূমিকায় দেখা যাবে জিৎ চক্রবর্তীকে।
সোশ্যাল মিডিয়ায় 'আড়ি'-র জন্য অভিনেতা ও অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই। এই ছবির প্রযোজনা করছেন যশ এবং নুসরতের সংস্থাই। সঙ্গে রয়েছে শ্যাডো ফিল্মস ও জিএসআই ফিল্মস। যশ জানিয়েছেন, তাঁদের প্রথম ছবি 'সেন্টিমেন্টাল' ছিল একেবারে বাণিজ্যিক ঘরানার। তবে এই ছবিটি একেবারে সমসাময়িক সময়ের গল্প, সম্পর্ক নিয়ে টানাপোড়েনের গল্পই বলবে।
View this post on Instagram
যশ এবং নুসরত প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে সকল চর্চাকে এড়িয়ে গিয়েছেন একটা সময়। না কেবল বিয়ে ভেঙে সম্পর্কে আসা নয়, সঙ্গে খবর ছড়িয়ে পড়ে নুসরত জাহান অন্তঃসত্ত্বা। তা নিয়েও শুরু হয়ে যায় নানান জল্পনা। কটাক্ষের শিকার হতে হয় তাঁদের বারে বারে। যদিও সম্পর্কের মাঝে আসতে থাকা ঝড় কীভাবে সামাল দিতে হয়, তা তাঁদের খুব ভাল করেই জানা। তবেই তো সকলের সামনেই তাঁরা একসঙ্গে সংসার করে প্রমাণ করে দিলেন, মনের মানুষকে কাছে পেলে যে কোনও কঠিন পরিস্থিতিই অনায়াসে পেরিয়ে যাওয়া যায়।