Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুঞ্জনই সত্যি! দ্বিতীয় বিয়েও ভাঙল সুদীপের, স্ত্রী লিখলেন, ‘ডিভোর্স হল’

এ দিন পৃথা তাঁর সমাজমাধ্যমে লেখেন, "আমি আর সুদীপ আর একসঙ্গে নেই। আমাদের অফিসিয়াল বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে আমরা সারাজীবন একসঙ্গে থাকব।"

গুঞ্জনই সত্যি! দ্বিতীয় বিয়েও ভাঙল সুদীপের, স্ত্রী লিখলেন, ‘ডিভোর্স হল’

সুদীপ-পৃথা

শেষ আপডেট: 5 April 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: খবরটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না ভক্তরা। এই তো বছর দুয়েক আগে 'ইস্মার্ট জোরি'তে এলেন দু'জনে। শেয়ার করলেন ভালবাসার কথা! এরই মাঝে কোথা থেকে কী যে হয়ে গেল! কথা হচ্ছে সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তীর। শনিবারই বোমা ফাটালেন পৃথা। জানালেন, তাঁদের সম্পর্ক আর নেই। বিচ্ছেদ হয়ে গিয়েছে। 

এ দিন পৃথা তাঁর সমাজমাধ্যমে লেখেন, "আমি আর সুদীপ আর একসঙ্গে নেই। আমাদের অফিসিয়াল বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে আমরা সারাজীবন একসঙ্গে থাকব।" জানিয়ে রাখা যাক, এটি সুদীপের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী বেণী বসুর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সে বিয়ে টেকেনি।

এরপর এক নাচের অনুষ্ঠানে পৃথাকে দেখে প্রেমে পড়েন সুদীপ। তাঁদের বয়সের ফারাক প্রায় পঁচিশ বছরের। তা সত্ত্বেও ২০১৫ সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা। সব কিছু ভালই চলছিল। কোথা থেকে কী যে হল, সে হিসেব মিলছে না ভক্তমহলে। 

সুদীপ ও পৃথার দাম্পত্য যে উথালপাথাল তা অতীতে টের পেতে দেননি তাঁরা। এ বছর প্রেমদিবসেও দ্য ওয়ালের মুখোমুখি হয়ে প্রেমজীবন নিয়ে নিজেদের উজাড় করেছিলেন টলিউডের সুখী সম্পতি বলে এতকাল পরিচিত সুদীপ ও পৃথা। তবে বিগত কয়দিন ধরে সমাজমাধ্যমে সুদীপের পোস্ট খানিক ইঙ্গিতবহ হলেও স্বামী-স্ত্রীর ঝগড়া বলে উড়িয়ে দিয়েছিলেন তাঁদের ভক্তরা। তবে আশঙ্কাই যে সত্যি হল। আর একসঙ্গে নেই তাঁরা। কেন ভাঙল সবটা? এ নিয়ে দ্য ওয়ালের তরফে সুদীপের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি শুটে আছেন। পরে কথা বলছেন।


```